ফের একবার ভূমিকম্পে কাঁপল নেপাল, আতঙ্কে সাধারণ মানুষ

কাঠমাণ্ডু, ১১ অগাস্ট : গত এপ্রিলের পর ফের একবার ভূমিকম্প অনুভূত হল হিমালয়ের দেশ নেপালে। এদিন অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১০ টা ২৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। [নেপালের ঘটনা 'তুচ্ছ', 'গ্রেট হিমালয়ান ভূমিকম্প' আসা এখনও বাকি, বলছেন বিজ্ঞানীরা]

জানা গিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। নেপালের রাজধানী কাঠমাণ্ডুর ভূগর্ভেই কম্পনের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে। [ভূমিকম্পের ভয়াবহ দৃশ্য, প্রকৃতির কাছে অসহায় মানুষ]

ফের একবার ভূমিকম্পে কাঁপল নেপাল, আতঙ্কে সাধারণ মানুষ


এদিন মোট দু'বার মাঝারি কম্পন অনুভূত হয়। তবে গত এপ্রিলের স্মৃতি উসকে ফের একবার আতঙ্কিত হয়ে পড়েন নেপালের সাধারণ মানুষ। ঘরবাড়ি ছেড়ে রাস্তায় জড়ো হন সকলে। [ভয়াবহ ভূকম্পনের কবলে পড়ে ধ্বংসস্তুপে পরিণত হতে পারে কলকাতা]

সরকারি সূত্র জানাচ্ছে, এদিন ভোর ৪ টে ২০ মিনিটে নেপালের কীর্তিপুর এলাকায় ৩.৭ মাত্রার কম্পন অনুভূত হয়। এবং সকালে ১০ টা ২৪ মিনিটে আর একবার কেঁপে ওঠে নেপাল। এবার কম্পনের উৎসস্থল ছিল রাজধানী কাঠমাণ্ডু। [আগামী একমাস বজায় থাকবে নেপালে ভূমিকম্পের 'আফটার শক']

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। একেবারে ধ্বংসস্তুপে পরিণত হয় বহু এলাকা। সেই অবস্থা থেকে এখনও পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি নেপাল। সেবার কম্পনে ভারতের উত্তর ও পূর্বের বহু রাজ্যেও মানুষ প্রাণ হারান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+