Earthquake: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হবে ভয়াবহ ভূমিকম্প, সতর্ক করলেন সেই ডাচ বিজ্ঞানী
গতকাল উত্তরপূর্বের একাধিক রাজ্য কেঁপেছে ভূমিকম্পে। উৎসস্থল ছিল ভূটান। মেঘালয়, অসম এবং উত্তকরবঙ্গের একাধিক জায়গায় ভূমিকম্প অনভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২। তারপরেই সেই ডাচ বিজ্ঞানী সতর্ক করেছেন যে আগামী ৪৮ ঘণ্টায় পাকিস্তানের বালুচিস্তানে ভয়াবহ ভূমিকম্প হবে।
এই ডাচ বিজ্ঞানীই আগে তুরস্কের ভয়াবহ ভূমিকম্প নিয়ে সতর্ক করেছিলেন। তিনিই জানিয়েছিলেন তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হতে পারে। সেসময় তাঁর ভবিষ্যৎবানীকে কেউ গুরুত্ব দেননি। তারপরেই ভয়ঙ্কর বিধ্বংসী ভূমিকম্পে তুরস্ক আর সিরিয়ার একাংশ প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল।

গতবছর তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের ঘটনা আতঙ্কিত করেছিল গোটা বিশ্বকে। তুরস্ক এবং সিরিয়ায় লাগাতার কয়েক ঘণ্টা ধরে কম্পন হয়েছিল। তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল বাড়িঘর। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছিল সেই ঘটনায়। ভারত থেকেও পাঠানো হয়েছিল মেডিকেল টিম, ত্রাণ। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল তুরস্ক এবং সিরিয়ায়। সেই ক্ষত এখনও কাটিয়ে উঠতে পারেনি এই দুই দেশ।
তার পরেই জানা যায় এক ডাচ বিজ্ঞানী নাকি এরকম সম্ভাবনার কথা আগেই জানিয়েছিলেন। কিন্তু যেহেতু ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব নয় সেকারণে কোনও বিজ্ঞানীই তাতে গুরুত্ব দেননি। এবার কী করবেন তাঁরা। এই নিেয় প্রশ্ন উঠতে শুরু করেছে। আগামী ৪৮ ঘণ্টা অপেক্ষা করবেন না কি তাঁর সতর্কবার্তা মিথ্যে প্রমাণিত হবে। এই নিয়ে দ্বন্দ্ব বাড়ছে।
ডাচ বিজ্ঞানী ফ্র্যাঙ্ক গুগেরব্রেথ দাবি করেছেন, ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের কাছে বালুিচস্তানে কম্পনের রেখা অনুভূত হয়েছে। সেটা ভয়াবহ আকার নিতে পারে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে। ৬ ফেব্রুয়ারির তুরস্কের ভূমিকম্পের সতর্কতা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল। তিনি জানিয়েছিলেন পর পর যে ছোট ছোট ভূমিকম্প এশিয়া এবং মধ্য এশিয়ার বিভিন্ন জায়গায় অনুভূত হচ্ছিল সেগুলি বড় কোনও কম্পনের ইঙ্গিত ছিল। এবারও েসরকমই ইঙ্গিত মিলেছে। গত কয়েক মাসে পাকিস্তান, ভারত, নেপাল, ভুটানে পর পর যে মৃদু ভূমিকম্পগুলি অনুভূত হচ্ছিল সেগুলি বড় কোনও ভূমিকম্পের ইঙ্গিত দিচ্ছে।












Click it and Unblock the Notifications