আফগানিস্তান-তাজিকিস্তান ভূমিকম্প, কেঁপে উঠল কাশ্মীর এবং দিল্লি
শনিবার সকাল বেলা আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্ত অঞ্চল ভূমিকম্প কেঁপে উঠল । জম্মু ও কাশ্মীর এবং দিল্লি এনসিআরের কিছু অংশেও ভূ-কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ৯.৪৫ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।

আফগানিস্তানের কাবুল থেকে ২৫৯ কিলোমিটার উত্তর-পূর্বে, তাজিকিস্তানের দুশানবে থেকে ৩১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, পাকিস্তানের ইসলামাবাদ থেকে ৩৪৬ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে এবং গুলমার্গের ৩৯৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং জম্মু ও কাশ্মীরের শ্রীনগর থেকে ৪২২ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্পের উৎসস্থল বলে জানা গিয়েছে। এমনটাই জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।
উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলাতেও রিখটার স্কেলে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল,এমনটাই খবর ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে। ভূমিকম্পটি ভোর ৩.১৫ দিকে অনুভূত হয়েছিল এবং এর উৎসস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠের ১০ কিলোমিটার নীচে অবস্থিত ছিল। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তরকাশী থেকে ৫৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে।












Click it and Unblock the Notifications