কাকভোরে ভূমিকম্প ইন্দোনেশিয়ায়-অস্ট্রেলিয়ায়, সুনামি সতর্কতা জারি
ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় ভূমিকম্প। সোমবার ভোরে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে পরিমাপ ছিল ৬.৪। ভূমিকম্পের জেরে সেখানে সুনামি সতর্কতা জারিও করা হয়। তবে পরে তা তুলে নেওয়া হয়।
ইন্দোনেশিয়ায় ভূমিকম্প। সোমবার ভোরে এই ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে পরিমাপ ছিল ৬.৪। ভূমিকম্পের জেরে সেখানে সুনামি সতর্কতা জারিও করা হয়। তবে পরে তা তুলে নেওয়া হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে জানানো হয়েছে, বান্ডা সাগরের ভূ-পৃষ্ঠ থেকে ১৭১ কিমি নিচে ছিল ভূমিকম্পের উৎসস্থল।

পরে আইওটিডব্লুএমএস-এর তরফ থেকে জানানো হয়েছে ভারত মহাসাগরের দেশগুলিতে কোনও ভয়ের কারণ নেই।
স্থানীয় সময় ভোর ৫.৪৪-এ ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। ভূমিকম্পে বেশ কয়েকটি উঁচু বাড়ি কেঁপে ওঠে। যদিও এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
অস্ট্রেলিয়ার বেশ কিছু জায়গাতেই ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে। সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৬। ভূ্মিকম্প ৪৫ থেকে ৬০ সেকেন্ডের মতো স্থায়ী ছিল বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications