মেক্সিকোয় প্রবল ভূমিকম্প, মৃতের সংখ্যা কমপক্ষে ২৫০
প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর একটার কিছু পরে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৫০-এর কাছাকাছি
প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর একটার কিছু পরে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৫০-এর কাছাকাছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান।
স্থানীয় সময় বেলা একটার পরে কেঁপে ওঠে মেক্সিকো সিটি। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেক্সিকো সিটি থেকে প্রায় ১০০ মাইল দূরে। পূয়েবলার রাবোসো শহরে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় রাজধানী শহর।

ভূমিকম্প শুরু হওয়ার পরে অনেকেই আতঙ্কে রাস্তায় নেমে অাসেন।
{video1}
Another video out of Mexico City of a building collapse during the quake. I don't know who the source of the video is. pic.twitter.com/WF6Y0bjOhh
— Danny Konstantinovic (@Dannykons) September 19, 2017
মেক্সিকো শহরের ৪০ টির ওপর বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে অথবা ধ্বংস হয়ে গিয়েছে। ভেঙে পড়ছে একাধিক স্কুলও। ভেঙে পড়া বাড়িতে আটকা পড়েছেন বহু মানুষ। সাধারণ মানুষ এবং বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজে হাত লাগায়। উদ্ধারকারী দল সাধারণ মানুষের সঙ্গে একটি কুকুরকেও উদ্ধার করে।
Dog rescue #MexicoQuake 🐕🚒 pic.twitter.com/mIHCAkJRBB
— SharkieQ 検索と破棄 ! (@sharkieQ) September 19, 2017
রাজধানীতে মৃতের সংখ্যা প্রথমে ৫০ বলা হলেও পরে তা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মেক্সিকো সিটির দক্ষিণে মোরেলোয় রাজ্যেও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। পুয়েবলা রাজ্যেও মৃতের ক্রমবর্ধমান বলে জানা গিয়েছে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকোর মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন টুইট করে।
God bless the people of Mexico City. We are with you and will be there for you.
— Donald J. Trump (@realDonaldTrump) September 19, 2017
সপ্তাহ দুয়েক আগে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেক্সিকো। প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মেক্সিকোর দক্ষিণ উপকূল কেঁপে উঠেছিল। সেই সময় রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৮.১।












Click it and Unblock the Notifications