জামাইকা-কিউবা সীমান্তে জোরদার ভূমিকম্প
৭.৭ কম্পনের মাত্রা নিয়ে ভূমিকম্প কিউবাতে
প্রবল কম্পনের তীব্রতা নিয়ে চূড়ান্ত বিপত্তিতে জামাইকা-কিউবা সীমান্ত। সেখানে ৭.৭ কম্পনের তীব্রতা নিয়ে হয়ে গিয়েছে চরম ভূমিকম্প। স্থানীয় সময় দুপুর ২ টো নাগাদ এই ভূমিকম্প হয় বলে খবর। মন্টেগো বে থেকে ৭০ মাইল দূরে এি ভূমিকম্প হয়েছে বলে খবর পাওয়া যায়।

প্রসঙ্গত, ফ্লোরিডাতেও এই কম্পনের তীব্রতা অনুভব করা যায়। সিম্যান আইল্যান্ড, কিউবা মেক্সিকো সহ একাধিক জায়গায় এদিন এই কম্পন অনুভূত হয়। যদিও এখনএ পর্যন্ত হতাহতের খবর আসেনি , তবে বেশ কিছু জায়গায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল বলে মনে করা হচ্ছে। দক্ষিণ ফ্লোরিডায় একাধিক ভবন ভেঙে পড়েছে বলে খবর।
জামাইকা, কিউবা সংলগ্ন এলাকার পাশ্ববর্তী জায়গায় , বেশ কয়েকটি দ্বীপে ৬.১ তীব্রতার কম্পন অনুভূত হয়েছে। আজকের এই ভূমিকম্প ক্যারিবিয়ান দ্বীপের সবচেয়ে বড়সড় ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। ১৯৪৬ সালের পর এমন ভূমিকম্প আগে হয়নি বলে জানা যায়।












Click it and Unblock the Notifications