এবার ভয়াবহ ভূমিকম্প পাপুয়া নিউ গিনিতে! সুনামি নিয়ে কোন সতর্কতা
ভোরের আগেই কেঁপে উঠল পাপুয়া নিউ গিনির উত্তর-পশ্চিমাঞ্চল। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুসারে রিখটার স্কেলে এই ভূমিকম্পের পরিমাপ ছিল ৭। আরও জানা গিয়েছে ভূমিকম্পটি উপকূলীয় শহর ওয়েওয়াক থেকে ৯৭ কিমি দূরে ভূপৃষ্ঠ থেকে ৬২ কিমি গভীরে আঘাত হানে।

ভোর চারটের পরে হওয়া এই ভূমিকম্পে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। যে জায়গায় ভূমিকম্প হয়েছে, সেই এলাকাটি ঘন জনবসতিপূর্ণ না হলেও মাটি আলগা হওয়ার কারণে পরবর্তী সময়ে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। ভূতত্ত্ব সর্বেক্ষণের তরপে বলা হয়েছে, এই ধরনের জমিতে ধস নামতে পারে। ফলে বড় ক্ষতি হতে পারে।
নিউ গিনি দ্বীপপুঞ্জের প্রায় ১০০ কিমি সীমান্ত এলাকা রয়েছে ইন্দোনেশিয়ার সঙ্গে, সেখানেই এই ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য প্রত্যন্ত নিউ ব্রিটেন এলাকা, পূর্ব পাপুয়া নিউগিনির একটি অংশে গত ফেব্রুয়ারিতে ৬.২ .মাত্রার ভূমিকম্প হয়েছিল।












Click it and Unblock the Notifications