Earthquake: ভানুয়াতুতে ভয়াবহ ভূমিকম্প, জারি হল সুনামি সতর্কতা
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুর উপকূলে ভয়াবহ ভূমিকম্প। গভীর রাতে এই ভূমিকম্প হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভানুয়াতুতে রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পের পরেই সেখানে সুনামি সতর্কত
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ ভানুয়াতুর উপকূলে ভয়াবহ ভূমিকম্প। গভীর রাতে এই ভূমিকম্প হয়। ইউএস জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভানুয়াতুতে রিখটার স্কেলে ৭.৭ মাত্রার ভূমিকম্প হয়েছে।
ভূমিকম্পের পরেই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। অগভীর এই ভূমিকম্প পোর্ট-ওলরি থেকে প্রায় ২৫ কিমি দূরে, ভূপৃষ্ঠ থেকে ২৭ কিমি গভীরে আঘাত হানে বলে জানা গিয়েছে।

হাওয়াই দ্বীপপুঞ্জের এনডব্লুএস প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্রের তরফে বলা হয়েছে, ভানুয়াতুর উপকূলে জোয়ারের স্তর থেকে ০.৩ থেকে একমিটার ওপরে সুনামির ঢেউ উঠতে পারে।
এছাড়াও নিউ ক্যালডোনিয়া এবং সলোমন দ্বীপপুঞ্জে ০.৩ মিটারের চেয়ে ছোট তরঙ্গের অনুভব হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য ভানুয়াতুর লোক সংখ্যা প্রায় ৩ লক্ষ। এই দ্বীপে প্রায়ই ভূমিকম্প ছাড়াও ঘূর্ণিঝড় এবং আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ তৈরি হয়।
গত নভেম্বরের ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ভানুয়াতুর উত্তরে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জে আঘাত করেছিল। তবে সেই সময় পরিকাঠামোর ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই কম্পনের অনুভূতি হয়েছিল তাঁদের। যার জেরে জিনিয়পত্র মাটিতে পড়ে যায়। এছাড়াও রাজধানী হোনিয়ারার কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় ভানুয়াতু এবং পাপুয়া নিউগিনির উপকূলীয় অঞ্চলে ৩০ সেমি পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে সেই সময়ই ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
তবে সেই সময় ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার থেকে সাধারণ মানুষকে উপকূল এলাকা থেকে সরে উঁচু জায়গায় যেতে বলা হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য প্রশান্ত মহাসাগরীয় অগ্ন্যুৎপাত বলয়ের মধ্যে অবস্থানের কারণে ভানুয়াতুতে বারে বারে ভূমিকম্প এবং আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে থাকে। সেখানে টেকটোনিত প্লেটগুলির মধ্যেও সংঘর্ষ হয়। ভানুয়াতুতে আগ্নেয়গিরির সংখ্যা ছটি।












Click it and Unblock the Notifications