Earthquake: হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক, কম্পন অনুভূত নিউ জার্সি সহ একাধিক জায়গায়
Earthquake: ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ইয়র্ক (New York)। কম্পন অনুভূত হয়েছে নিউ জার্সিতেও (New Jersey)। আমেরিকার স্থানীয় সময় সকাল সাড়ে ১০ টার সময় এহেন কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৮ বলে জানা যাচ্ছে।
গত কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়াল। দীর্ঘ ২৫ বছরের মধ্যে ভয়াবহ কম্পন অনুভূত হয় সে দেশে। সেই রেশ কাটতে না কাটতেই ভূমিকম্পে কেঁপে ওঠে চিন এবং জাপান। একের পর এক দেশে কম্পনের ঘটনায় আশঙ্কার কালো মেঘ! এর মধ্যেই কেঁপে উঠল আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল।

ভূতাত্ত্বিক সংস্থার (European Mediterranean Seismological Centre) দাবি, প্রায় নিউ জার্সি থেকে প্রায় ৩৮ মাইল দূরে ভূমিকম্পের উৎসস্থল। ফলে নিউ ইয়র্ক, নিউ জার্সি ছাড়াও পেনসিলভেনিয়া, বাল্টিমোর, নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দারাও কম্বন অনুভুব করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
এমনকি রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলের বৈঠক চলছিল সেই সময়। হঠাত করেই কম্পনে আতঙ্কে ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে মুহূর্তের ছবি সামনে এসেছে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
এমনকি ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানা যায়নি। তবে নিউ ইয়র্ক কিংবা নিউ জার্সিতে এমন ভূমিকম্পের ঘটনা কার্যত ব্যতিক্রম বলছেন পরিবেশবিদরা। ফলে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে সে দেশের মানুষের মধ্যে। কম্পনের সময় অনেকেই ছোটাছুটি করতে দেখা গিয়েছে। এমনকি একাধিক বহুতলগুলিতে ব্যাপক ভাবে কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
#WATCH | New York: Tremors felt inside the United Nations Security Council as an earthquake struck New York and New Jersey. https://t.co/Vco8wvcr81 pic.twitter.com/48uecsX0kN
— ANI (@ANI) April 5, 2024
বলে রাখা প্রয়োজন, বুধবার তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যার জেরে জাপানের ইয়োনাগুনি দ্বীপে সুনামির সৃষ্টি হয়। তাইওয়ানের ভূমি অন্তত নয় জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা সাতশোর বেশি। বহু বাড়ি ধ্বংস হয়েছে কিংবা হেলে পড়েছে।
সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই একেবারে কয়েক ঘণ্টার ব্যবধানে কম্পন অনুভূত হয় চিন এবং জাপানে। রিখটার স্কেলে জাপানের ভূমিকম্পের তীব্রতা ছিল ৬১. এবং চিনে ৫.৫ ছিল রিখটার স্কেলে কম্পনের মাত্রা। এর মধ্যেই কেঁপে উঠল আমেরিকা। একের পর এক দেশে এমন কম্পন অশনি সঙ্কেত নয় তো?












Click it and Unblock the Notifications