Earthquake: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভানুয়াতু, আছড়ে পড়তে পারে সুনামি
Earthquake: বড়সড় ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরীয় এলাকার ছোট্ট একটি দেশ ভানুয়াতু (Vanuatu)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১ বলে জানা গিয়েছে। শক্তিশালী এই কম্পনের পরেই সুনামি অ্যালার্ট জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা (United States Geological Survey) সুনামি অ্যালার্ট জারি করেছে। এমনকি নিচু এলাকা এবং সমুদ্রের আশেপাশের অঞ্চল থেকে সরে যাওয়ার কথা বলা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক গবেষণা সংস্থা জানায়, প্রাথমিক ভাবে কম্পনের (Earthquake) তীব্রতা ৭.৩ রিখটার স্কেলে মাপা হয়। যদিও পরে কম্পনের মাত্রা ৭.১ বলে জানায় ইউএসজিএস। কম্পনের উতস্থল ভুপৃষ্ট থেকে মাত্র ৩৫ কিলোমিটার গভীরে বলেও জানানো হয়েছে।

অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় সুনামি অ্যালার্ট এজেন্সি সুনামির (Tsunami) বিষয়ে বিস্তারিত জানিয়ে সতর্কবার্তা দিয়েছে। সংস্থার বার্তা অনুযায়ী, ভানুয়াতু (Vanuatu) এবং নিউ ক্যালিডোনিয়ার উপকূলে সুনামি আছড়ে পড়তে পারে। এছাড়াও ৩০০ কিলোমিটারের মধ্যে যে কোনও জায়গায় সুনামি আছড়ে পড়তে বলেও অ্যালার্ট করা হয়েছে।
বলে রাখা প্রয়োজন, ভানুয়াতু (Vanuatu) অন্যতম ভূমিকম্প প্রবণ (Earthquake) এলাকা। গত নভেম্বর মাসেই সে দেশে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল ফিলিপিন্স। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 7.6 বলে জানা যায়।
আর এরপরেই সুনামি অ্যালার্ট জারি করা হয়েচে। এহেন কম্পনের পরেই এই হাই অ্যালার্ট জারি হয় জাপানে। কয়েক মিটার উঁচু সমুদ্রের ঢেউয়ের আকার হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়। এমনকি সমস্ত উদ্ধারকারী দলকেও অ্যালার্ট করা হয়।যদিও বড় কোনও অঘটনের খবর সামনে আসেনি। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আশঙ্কার কালো মেঘ।












Click it and Unblock the Notifications