মেক্সিকোতে ভয়াবহ ভূমিকম্পে মৃত ৬, সমুদ্রে জলোচ্ছ্বাস, সুনামির সতর্কতা

মেক্সিকোর দক্ষিণ উপকূল কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.১।

প্রশান্ত মহাসাগরীয় এলাকায় মেক্সিকোর দক্ষিণ উপকূল কেঁপে উঠল ভয়াবহ ভূমিকম্পে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.১। কম্পনের পর সুনামির আশঙ্কা করা হচ্ছে। এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মেক্সিকোর দক্ষিণ উপকূলে ৮.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প

মার্কিন জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী মেক্সিকোর ৮৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে পিজিজিয়াপন শহরে মাটি থেকে ৭০ কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়েছে। যার ফলে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে কম্পন অনুভূত হয়েছে। পাশাপাশি গুয়াতেমালা, এল সালভাদর, কোস্তারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাসে সতর্কতা জারি করা হয়েছে।

এদিন কম্পন এক মিনিটের বেশি স্থায়ী হয়েছিল। এর আগে ১৯৮৫ ও ১৯৯৫ সালে মেক্সিকোয় ভূমিকম্পে কয়েক হাজার মানুষ মারা গিয়েছিলেন। সেই বীভৎসতা ফিরে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রথমে শক্তিশালী কম্পন অনুভূত হওয়ার পরে পরপর আফটার শক অনুভূত হতে শুরু হয়। তার মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৯ থেকে ৫.৭ এর মধ্যে।

মেক্সিকোর উত্তর উপকূল এই মুহূর্তে হারিকেন কাটিয়ার কবলে রয়েছে। তার উপরে দক্ষিণ উপকূলে এমন শক্তিশালী কম্পন অনুভূত হওয়ায় সারা দেশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+