খেলনার মতো কেঁপেছে তুরস্ক-সিরিয়া, ভূমিকম্পে ধূলিসাৎ একাধিক শহর, মৃতের সংখ্যা হাজার ছুঁই ছুই
তুরস্কে ভয়াবহ ভূমিকম্প এর আগে ঘটেনি
একটা যে আস্ত শহর ছিল এখানে সেটা দেখে বোঝার উপায় নেই। ধ্বংসস্তপূরেপ উপরে দাঁড়িয়ে রয়েছে তুরস্কের দক্ষিণ ভাগের ২টি শহর। একের পর এক বাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। সিরিয়ারও তাই দশা। একদিকে যুদ্ধ বিধ্বস্ত তার উপরে ভূমিকম্প। প্রায় নিশ্চিহ্ন হয়ে হিয়েছে আলেপ্পি সহ তিনটি শহর। আদৌ কেউ বেঁচে আছেন কিনা তার সন্ধান চলছে এখন।

মৃত্যু ১০০০ ছুঁই ছুঁই
শতাব্দীর ভয়ঙ্কর তম বিপর্যয় দেখল তুরস্ক আর সিরিয়া। গত কয়েক মাস ধরেই এশিয়া মহাদেশের একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হচ্ছে। ভূবিজ্ঞানীরা আগেই সতর্ক করেছিলেন বড় কোনও বিপর্যয় অপেক্ষা করছে। সেটা হয়েছে বটে। সোমবার ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কর দক্ষিণভাগ। বহু বাড়িঘর গুঁড়িয়ে গিয়েছে। সিরিয়াতেও ভূমিকম্প হয় প্রায় একই সময়ে। বেলা যত গড়িয়ে তত বেড়েছে মৃত্যু মিছিল। প্রায় ১০০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। শুধু তুরস্কেই প্রায় ৭০০ জন মারা গিয়েছেন। সিরিয়াতে ৩০০-ছুঁই ছুঁই।

নিশ্চিহ্ন শহর
ভূমিকম্প যে এতটা ভয়ানক হবে সকালে কেউ আঁচ করতে পারেনি। প্রথমে হতাহতের কোনও খবরই প্রকাশ্যে আসেনি। কাকভোরে ঘুমন্ত অবস্থায় ছিলেন সকলে। বাড়ি থেকে বেরিয়ে এসে যে নিজেকে আর অপরকে বাঁচাবেন সেই সম্ভাবনাও ছিল না। ঘুমের মধ্যেই চিরঘুমে চলে গিয়েছেন তাঁরা। ধ্বংসস্তূপ যত সরানো হচ্ছে তত বেরিয়ে আসছে মৃতদেহ। ভয়াবহ পরিস্থিতি তুরস্কে। উদ্ধারকাজে সেনা নামাতে হয়েছে। জরুরি অবস্থা জারি করেছে সরকার। হাসপাতালগুলিতে জায়গা হচ্ছে না।

আহত ২০০০ পার
সিরিয়ার পরিস্থিতিতও ভয়াবহ। আলেপ্পি শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গিয়েছে একের পর এক বাড়ি ঘর। পাথুরে এলাকা। পাথর দিয়ে বাড়ি তৈরি হয়। ভারী সামগ্রি থাকে। কাজেই সেগুলি যখন তাসের ঘরের মত ভেঙে পড়েছে তখন মৃত্যুর সম্ভাবনা একেবারেই যে নেই তা বলাই বাহুল্য। সেটাই ঘটেছে। শয়ে শয়ে মানুষ নিজের বাড়ির নীচে চাপা পড়েই মারা গিয়েছে। যাঁরা বরাত জোড়ে প্রাণে বেঁচেছেন তাঁদের অবস্থা খুব একটা ভাল নয়। দুই দেশ মিলিয়ে মোট ২০০০ জন আহত হয়েছে।

সাহায্যের হাত বাড়াল ভারত-ইজরায়েল
প্রতিবেশী রাষ্ট্র ইজরায়েল তুরস্ককে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তুরস্কের এই দুর্দিনে তাঁদের পাশে থেকে সব দিক থেকে সহযোগিতার প্রতিশ্রুতি িদয়েছে ইজরায়েল। ইতিমধ্যেই ওষুধ, খাবার সব কিছু দিয়ে তুরস্ককে সাহায্য করছে ইজরায়েল। অন্যদিকে ভারতও তুরস্কের বিপদের দিনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তুরস্ককে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি এই ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আদে পাকিস্তান এবং আফগানিস্তােন বড় ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পই কি ইঙ্গিত ছিল এই বিপর্যয়ের এই নিয়ে গবেষণা শুরু হয়েছে।












Click it and Unblock the Notifications