১১,০০০ ছাড়িয়ে গিয়েছে তুরস্ক-সিরিয়ায় মৃত্যুর সংখ্যা, ভূমিকম্প বিধ্বস্থ এলাকায় পরিদর্শণে এর্দোগান

উদ্ধারকাজ যত এগোবে তত বাড়বে মৃতের সংখ্যা

সময় যত এগোচ্ছে যত উদ্ধারকাজ এগোচ্ছে তত বাড়ছে মৃতের সংখ্যা তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১,০০০ পার করে গেল। এখনও পর্যন্ত ১১,২০০ জনের দেহ উদ্ধার হয়েছে। ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কের শহর পরিদর্শণে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট এর্দোগান।

হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা

হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা

তুরস্ক আর সিরিয়ায় ভূমিকম্পের ক্ষয়ক্ষতির হিসেবের তল পাওয়া যাচ্ছে না এতটাই খারাপ পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। দুই দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ১১ হাজার পার করে গিয়েছে। মৃতের সংখ্যা ১১ হাজার ২০০ হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপ যত সরানো হচ্ছে তত দেহ বেরিয়ে আসছে। আরও কয়েক হাজার দেহ ধ্বংসস্তূেপর মধ্যে পড়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। মৃতের সংখ্যা ২ লক্ষ হতে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

ধ্বংসস্তূপের মধ্যেই জেগে উঠছে প্রাণ

এই উদ্ধারকাজের একধিক ছবি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। কোথাও দেখা গিয়েছে সদ্যোজাত শিশু বেঁচে রয়েছে। অথচ তাঁর বাবা-মা মারা গিয়েছে। এমনই এক শিশুকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। ভূমিকম্পের সময় তাঁর জন্ম হয়েছে। তখনও নাড়ি কাঁটা হয়নি। মায়ের গর্ভের সঙ্গে যুড়ে রয়েছে সে। মা-বাবা মারা গিয়েছে কিন্তু শিশুটি প্রাণ নিয়ে বেঁচে গিয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে উদ্ধারকারীরা। আবার কোথাও দেখা দিয়েছে ছোট্ট ভাইকে ধ্বংসস্তূপের মধ্যেও আগলে রেখেছে ছোট দিদি। দুজনেকেউ উদ্ধার করে নিয়ে গিয়েছে উদ্ধারকারীরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই সব ছবি-বিডিও।

আরও সাহায্য চাইল সিরিয়া

আরও সাহায্য চাইল সিরিয়া

ভূমিকম্পে িবধ্বস্ত সিরিয়া কিছুতেই মাথা তুলে দাঁড়াতে পারছে না। আরও সাহায্য চাইল সিরিয়া। ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্য চেয়েছে তারা। যদিও আগেই অনেক দেশ সাহায্যে এগিয়ে এসেছে। ভারত ইতিমধ্যেই চার দফায় সাহায্য পাঠিয়েছে তুরস্ক এবং সিরিয়ায়। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন মানবিকতার স্বার্থে ভারত স মসময় সাহায্যে প্রস্তুত। সিরিয়া যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাতে কোনও সন্দেহ নেই।

পরিদর্শনে যাচ্ছেন এর্দোগান

পরিদর্শনে যাচ্ছেন এর্দোগান

এতদিন দেশের এই বিপর্যয় ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন তিনি। কীভাবে পরিস্থিতি থেকে বেরিয়ে আসা যাবে তার চেষ্টা চালিয়েছেন। এবার সেই ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছেন এর্দোগান। তুরস্কের জনপ্রিয় শাসক তিনি। প্রেসিডন্ট পদে রয়েছে বহু বছর ধরে। দক্ষ প্রশাসক হিসেবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। দেশের এই বিপর্যয়ে দেশবাসীর পাশে থেকে কাঁধেকাঁধ মিলিয়ে লড়াই করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+