Philippines: ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স! সুনামি আতঙ্কে মানুষ

Philippines: Latest Earthquake: ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স! আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভের খবর অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ফিলিপাইন সাগর বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ফিলিপাইনের বিকল থেকে ১৮৯ কিলোমিটার উত্তর-পূর্বে প্রথম কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 6.3 বলে জানা গিয়েছে।

আতঙ্কিত সেখানকার মানুষ।

আতঙ্কিত সেখানকার মানুষ।

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। আতঙ্কিত সেখানকার মানুষ। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সুনামির কোনও অ্যালার্ট জারি করা হয়নি। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। তবে ভূমিকম্পের পরেই সুনামির আতঙ্ক ছড়িয়ে পড়েছে সে দেশের মানুষের মধ্যে। অনেকেই নিরাপদের খোঁজে এদিক-ওদিক ছুটছেন বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে প্রশাসনের তরফে এই বিষয়ে বিভ্রান্ত কাটানোর চেষ্টা চলছে।

বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হয়েছে।

বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হয়েছে।

অন্যদিকে রেডক্রোসের আধিকারিকরা জানিয়েছেন, বেশ কিছুক্ষণ ধরে কম্পন অনুভূত হয়েছে। এমনকি কম্পনের ঝটকাও অনেক বেশি ছিল বলে জানিয়েছে রেডক্রোসের আধিকারিকরা । তথ্য অনুযায়ী, তীব্র এই কম্পনের জেরে ফিলিপাইনের অনেক বাড়িতে ফাটল দেখা গিয়েছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির এখনও কোনও খবর সামনে আসেনি। তবে এই ঘটনার পরেই শহরের একাধিক হাসপাতালকে অ্যালার্ট করা হয়েছে। তবে হতাহতের কোনও খবর সামনে আসছে বলেই জানাচ্ছেন আধিকারিকরা। তবে ইতিমধ্যে সে দেশের বিপর্যয় বাহিনী সহ সমস্ত ফোর্সকে নামানো হয়েছে। কোথাও কোনও ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

মার্চে ফিলিপিন্সে বড়সড় ভূমিকম্পের ঘটনা ঘটে

মার্চে ফিলিপিন্সে বড়সড় ভূমিকম্পের ঘটনা ঘটে

বলে রাখা প্রয়োজন, গত মাস অর্থাৎ মার্চে ফিলিপিন্সে বড়সড় ভূমিকম্পের ঘটনা ঘটেছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছয় ছিল বলে জানা গিয়েছে। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার কম্পন অনুভূত সে দেশে। বলে রাখা প্রয়োজন, সোমবারই ইন্দোনেশিয়ার Nias Region-এ এই কম্পন অনুভূত হয়। ভারতীয় সময় রাত ৮ টা নাগাদ গোটা এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 6.1 ছিল। শুধু তাই নয়, কয়েক সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয় বলে জানায় সেখানকার একাধিক সংবাদমাধ্যম। যদিও কোনও সুনামি অ্যালার্ট জারি করা হয়নি এই ঘটনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+