ইন্দোনেশিয়ায় ফের ভয়াবহ ভূমিকম্প, ফের জারি সুনামি সতর্কতা
শুক্রবার ইন্দোনেশিয়ায় ফের একবার ভূমিকম্প অনুভূত হল। কম্পনের তীব্রতা ছিল অনেকটাই বেশি।
শুক্রবার ইন্দোনেশিয়ায় ফের একবার ভূমিকম্প অনুভূত হল। কম্পনের তীব্রতা ছিল অনেকটাই বেশি। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৮। এমনটাই জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে।

এদিন স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাভা দ্বীপের মূল শহর থেকে ৬৫ মাইল দূরে। মাটি থেকে ৩৭ মাইল গভীরে কম্পন অনুভূত হয় বলে জানা গিয়েছে। সুনামির সতর্কতা জারি করা হয়েছে। তবে কারও হতাহতের খবর নেই বলে জানা গিয়েছে।
প্রসঙ্গত, ইন্দোনেশিয়া বরাবরই ভূমিকম্প প্রবণ এলাকা বলে পরিচিত। পৃথিবীর এই অঞ্চলেই সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়। সুনামির ঘটনাও এই অঞ্চলে অবস্থিত দেশগুলির কাছে খুবই স্বাভাবিক ঘটনা। এখন দেখার সুনামির সতর্কতা জারি হলেও শেষ অবধি কম্পনের পর আফটার শক হিসাবে কোন বিপর্যয়ের সম্মুখীন হয় ইন্দোনেশিয়া।












Click it and Unblock the Notifications