Earthquake: ফের একবার কেঁপে উঠল ইন্দোনেশিয়ার মাটি! আতঙ্কে রাস্তায় বহু মানুষ
Latest Earthquake: ফের ভূমিকম্পে কেঁপে উঠল Indonesia! গত কয়েক মাসে একাধিকবার সে দেশে কম্পন অনুভূত হয়েছে। ব্যাপক ক্ষয়ক্ষতির সাক্ষী থেকেছে বহু মানুষ। এমনকি কম্পনের জেরে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একবার ইন্দোনেশিয়াতে কম্পনের ( Earthquake) খবর সামনে আসছে।
যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এমনকি এখনও পর্যন্ত স্থানীয় আবহাওয়া দফতরের তরফে কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি

Nias Region-এ এই কম্পন অনুভূত
প্রকাশিত খবর অনুযায়ী, Nias Region-এ এই কম্পন অনুভূত হয়েছে। ভারতীয় সময় রাত ৮ টা নাগাদ গোটা এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 6.1 বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, কয়েক সেকেন্ড ধরে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানাচ্ছে সেখানকার একাধিক সংবাদমাধ্যম। ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগের উপর নজর রাখে আমেরিকান সংস্থা ইউএসজিএস ( USGS) জানিয়েছে, নিয়াস অঞ্চলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও সুনামি অ্যালার্ট জারি করা হয়নি।

রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অন্যদিকে কম্পনের জেরে মানুষজনের মধ্যে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসেন। এমনকি নিরাপদের খোঁজাখুঁজি শুরু করে দেন বলেও জানা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের খবর সামনে আসেনি। তবে ঘটনার পরেই সে দেশের বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ সমস্ত ফোর্সকেই অ্যালার্ট করা হয়েছে। বিভিন্ন জায়গাতে স্থানীয় প্রশাসনের তরফে নজরদারি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে।

এখনও টাটকা তুরস্ক এবং সিরিয়ার স্মৃতি
বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের সাক্ষী থেকেছে গোটা বিশ্বের মানুষ। তীব্র কম্পনে কার্যত গোটা দেশ ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় এই কম্পনে। এক লাখেরও বেশি মানুষ ভূমিকম্পের কারণে আহত হয়। শুধু ভূমিকম্পই নয়, ভয়াবহ ভূমিকম্পের কারণে প্রতিবেশি সিরিয়াতেও কার্যত মৃত্যু মিছিল। কয়েক হাজার মানুষের মৃত্যু হয় সে দেশেও। যার রেশ এখনও কাটেনি। কার্যত চলছে উদ্ধারকাজও। আর এর মধ্যেই ফের একবার কম্পনের খবর। যদিও ঘটনাস্থল ইন্দোনেশিয়া।

পাপুয়া নিউ গিনির উত্তর-পশ্চিমাঞ্চলে কম্পন অনুভূত
আজ সোমবার হঠাত করেই কেঁপে ওঠে পাপুয়া নিউ গিনির উত্তর-পশ্চিমাঞ্চল। আমেরিকার জিওলজিক্যাল সার্ভের দেওয়া তথ্য অনুসারে রিখটার স্কেলে এই ভূমিকম্পের পরিমাপ ছিল ৭। আরও জানা গিয়েছে ভূমিকম্পটি উপকূলীয় শহর ওয়েওয়াক থেকে ৯৭ কিমি দূরে ভূপৃষ্ঠ থেকে ৬২ কিমি গভীরে আঘাত হানে। ভোর চারটের পরে হওয়া এই ভূমিকম্পে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি












Click it and Unblock the Notifications