Earthquake: ১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত 'বাংলা'য়! আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Earthquake In Bangladesh: ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৫। ১৫ সেকেন্ড ধরে সেই কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের সিলেট সহ একাধিক জায়গায়। মেঘালয়ে এই কম্পনের উৎপত্তিস্থল বলে জানা গিয়েছে। উৎসস্থলের দূরত্ব সিলেট থেকে ২৩ কিলোমিটার।
এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সোমবার রাত ৮ টা ৫০ মিনিটে বাংলাদেশের একাধিক জায়গার বাসিন্দারা কম্পন অনুভব করতে পারেন। সেই কম্পনের আঁচ ছড়িয়ে পড়ে নেপাল, ভুটান, মায়ানমারে। পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু জায়গাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। মৃদু কম্পন অনুভূত হয়েছে কলকাতায়।

বাংলাদেশের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজধানী ঢাকা থেকে ২৪১ কিলোমিটার দূরে কম্পন হয়েছে। ভর সন্ধ্যায় আচমকা কম্পনে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা। বিশেষত বহুতলগুলি এমনভাবে কেঁপে ওঠে, যাতে বাসিন্দারা রীতিমতো ভয় পেয়ে যান।
কয়েক সেকেন্ড ধরে এমন পরিস্থিতিই ছিল। মেঘালয়ে কম্পন হলেও বাংলাদেশে প্রভাব ছিল ভালই। ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার নীচে উৎসস্থল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-র তরফে জানা গিয়েছে, মেঘালয়ের চেরাপুঞ্জী থেকে ৪৯ কিলোমিটার দূরে ছিল এই উৎসস্থল।
অন্যদিকে ভারতের ক্ষেত্রে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কলকাতা অনুভূত হয়েছে কলকাতায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫। ৪। বিশেষত উত্তর ২৪ পরগনায় পড়েছে কম্পনের বেশি প্রভাব। তবে প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির কোনও তথ্য দেওয়া হয়নি। নেই হতাহতের খবরও।
এছাড়া অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশের মতো পূর্বদিকের রাজ্যগুলিতেও প্রভাব পড়েছে। মাস দুয়েক আগেই বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল। সেবারও সিলেটের কাছেই প্রভাব পড়েছিল বেশিমাত্রায়। এবার অবশ্য সেই তুলনায় প্রভাব অনেকটাই কম।












Click it and Unblock the Notifications