Indonesia Earthquake: ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৭.০
Indonesia Earthquake: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। সে দেশের বালি সাগর অঞ্চলে তীব্র এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.০ বলে জানা গিয়েছে। হঠাত এই কম্পনে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে।
যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর সামনে আসেনি। এমনকি ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। যদিও প্রবল এহেন ঝটকার (Indonesia Earthquake) পরেই সুনামি আতঙ্ক তৈরি হয়ে যায়। এই বিষয়ে প্রাথমিক ভাবে সতর্কতাও জারি করা হয়। যদিও পরবর্তীকালে সুনামি অ্যালার্ট তুলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। অন্যদিকে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (EMSC) তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার বালি সাগর অঞ্চলে প্রবল এই কম্পন (Earthquake) অবুভুত হয়। তাঁর সেই কম্পনের মাত্রা ৭.০ বলেও জানানো হয়েছে যদিও আমেরিকান জিওলজিক্যাল সার্ভে ইন্দোনেশিয়ার এই ভূমিকম্পের মাত্রা অনেক বেশি ছিল বলে জানানো হয়েছে।
যার তীব্রতা রিখটার স্কেলে ৭.১ ছিল বলে জানানো হচ্ছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, কয়েক সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন (Indonesia Earthquake)। আর তাতেই তীব্র আতঙ্ক তৈরি হয়। আতঙ্কে রীতিমত ছোটাছুটি শুরু হয়ে যায়। অনেকেই বাড়ি থেকে বেরিয়ে আসে বলেও জানা গিয়েছে।
যদিও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কোনও তথ্যই এখনও সামনে আসেনি। তবে একাধিক সোশ্যাল মিডিয়া মুহূর্তের বেশ কিছু ভিডিও শেয়ার করেছে। যেখানে তীব্র কম্পন (Indonesia Earthquake) স্পষ্ট বোঝা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, গত ২৫ অগাস্ট একই ভাবে তীব্র কম্পন অনুভূত হয় ইন্দোনেশিয়ায়।
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪ এর বেশি ছিল বলে জানা যায়। শুধু তাই নয়, সে দেশের তুয়াল শহরের ২৫৩ কিলোমিটারের পশ্চিম দক্ষিণ-পশ্চিমে উতস্থল ছিল বলেও জানানো হয়। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একবার তীব্র কম্পন ইন্দোনেশিয়ায়। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications