Earthquake: ফের কম্পন আফগানিস্তানে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৪.৬
আবারও ভূমিকম্প আফগানিস্তানে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৬। দুদিন আগেই ৬.৩ তীব্রতায় কম্পন অনুভূত হয়েিছল আফগানিস্তান। এই নিয়ে তিনদিন পর পর কম্পন অনুভূত হল আফগানিস্তানে। প্রথমবার কম্পনের তীব্রতায় ২০০০-র বেশি মানুষ মারা গিয়েছে সেখানে।
শুক্রবার স্থানীয় সময় ভোর ৬টা ৩৯ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে। এই নিয়ে একই সপ্তাহে দ্বিতীয়বার কম্পন অনুভূত হল। এর আগে গত ১১ অক্টোবর ৬.৩ তীব্রতায় কেঁপে উঠেছিল আফগানিস্তান।

আফগানিস্তানে পর পর কম্পনে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে। প্রথমবারের ভূমিকম্পে আফগানিস্তানের ২০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গুঁড়িয়ে গিয়েছে অসংখ্য বাড়িঘর। ভোররাতের ভূমিকম্পের কারণে মৃতের সংখ্যা আরও বেড়ে গিয়েছে। রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে দাবি করা হয়েছে আফগানিস্তানে মৃতদের মধ্যে ৯০ শতাংশ মহিলা এবং শিশু বলে জানা গিয়েছে।
তারপর থেকে পর পর তিনবার কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানে। প্রথম ভূমিকম্পের পরের ভূমিকম্পটির তীব্রতা ছিল ৬.২। দ্বিতীয় কম্পনের তীব্রতা নেহাত কম ছিল না। কাজেই পর পর দুটি তীব্র ভূমকম্প অনুভূত হওয়ায় উদ্বেগে রয়েছেন বাসিন্দারা। গত কয়েক মাস ধরেই নেপাল, ভূটান, ভারতে পর পর ভূমিকম্প অনুভূত হচ্ছিল।
তারপরেই ডাচ গবেষক দািব করেছিলেন এর পরে বড় কোনও ভূমিকম্প ঘটতে চলেছে। সেই পূর্বাভাসই সত্যি হল। এর আগে তুরস্কের ভূমিকম্পের পর এই গবেষক নাকি আগেই দাবি করেছিলেন বড় কোনও ভূমিকম্প ঘটতে পারে। যেহেতু ভূমিকম্পের আগাম খবর দেওয়া যায় না তাই তাঁর কথায় অনেকেই গুরুত্ব দেয়নি।












Click it and Unblock the Notifications