Earthquake: ফের ৬.৩ মাত্রার কম্পন আফগানিস্তানে, আবারও শুরু হবে মৃত্যু মিছিল

ফের ভূমিকম্প আফগানিস্তানে। এবার ৬.৩ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। যেখানে গত সপ্তাহে ৬.২ মাত্রার কম্পনে ২০০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সেখানেই আবার ভূমিকম্প হয়েছে। সেই আগের মাত্রাতেই কেঁপে উঠেছে সেই অঞ্চল।

গত সপ্তাহ থেকে লাগাতার কম্পন অনুভূত হচ্ছে আফগানিস্তানে। ইতিমধ্যেই ২০০০ জনের বেশি মারা গিয়েছেন কম্পনে। গুঁড়িয়ে গিয়েছে বাড়িঘর। তার পর থেকে তিন দফায় কম্পন অনুভূত হয়েছে। কোনও বারের তীব্রতাই নেহাত কম নয়। স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ অনুভূত হয় কম্পন।

 Earthquake hits Afghanistan

আফগানিস্তানের হেরাত শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে ছিল সেই কম্পনের উৎসস্থল। ৬.৩ মাত্রার কম্পনের পরেই ৫.৫ মাত্রার আফটার শক অনুভূত হয়েছে। অর্থাৎ কোনওটাই কম মাত্রার ছিল না। এখনও পর্যন্ত হতাহতের খবর প্রকাশ্যে আসেনি। গত শনিবার সেখানেই বিধ্বংসী ভূমিকম্পে গুঁড়িয়ে গিয়েছিল একটি জনপদ প্রায়।

যতজন মারা গিয়েছিলেন তাঁদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। ভোরের অন্ধকারে ঘটেছিল ভূমিকম্প। সেকারণে সকলেই প্রায় ঘুমন্ত অবস্থায় ছিল। তারপরে আবার সেখানেই পর পর তিনবার ভূমিকম্প হয়। রবিবার সকালে এই কম্পনের মাত্রা আগের বারের মতোই ছিল। তবে এখনও পর্যন্ত হতাহতের তেমন কোনও খবর পাওয়া যায়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+