Earthquake: ফের ভূমিকম্প আফগানিস্তানে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৬.২
ফের ভূমিকম্প অনুভূত হল আফগানিস্তানে। এবারও রিখটারস্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.২। গতবারে যেখানে ভূমিকম্প অনুভূত হয়েছিল সেখানেই আবার কম্পন অনুভূত হয়েছে। গতবারের কম্পনে আফগানিস্তানে মৃতের সংখ্যা ২০০০ পার করে গিয়েছে।
পর পর ৫ বার আফটার শক অনুভূত হয়েছিল সেখানে। গুঁড়িয়ে গিয়েছে অসংখ্য বাড়ি ঘর। মাটি পাথরের নীচে চাপা পড়ে মারা গিয়েছেন অসংখ্য মানুষ। এখনও চলছে উদ্ধারকাজ। তার মাঝেই দ্বিতীয়বার তীব্র কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা।

বুধবার ভোর ৫টা ১০ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। আতঙ্কে বাসিন্দারা বেরিয়ে আসেন রাস্তায়। আফগানিস্তানের হেরাত শহর থেকে ২৯ কিলোমিটার উত্তরে ছিল কম্পনের উৎসস্থল। গত শনিবারই তীব্র কম্পন হয়েিছল আফগানিস্তানে। তখন রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। তারপরেই লাফিয়ে লাফিয়ে বাড়ছিল মৃতের সংখ্যা।
তালিবানের মুখপাত্র জানিয়েছেন ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ৬টি গ্রাম পুরো ধ্বংস হয়ে গিয়েছে ভূমিকম্পে। পর পর তিনবার আফটার শক অনুভূত হয়েছিল। সেগুলির তীব্রতা ছিল যথাক্রমে ৬.৩, ৫.৯ , ৫.৫। সেই ক্ষত কাটিয়ে ওঠার আগেই নতুন করে কম্পন অনুভূত হয়েছে সেখানে। আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। প্রসঙ্গত উল্লেখ্য নেপাল এবং ভূটানে ভূমিকম্পের পরে ডাচ বিজ্ঞানী বড় ভূমিকম্পের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।












Click it and Unblock the Notifications