ফের ভূমিকম্পে কাঁপল নেপাল

রবিবার সকালে ফের একবার পুরনো আতঙ্ক উসকে দিয়ে কেঁপে উঠল নেপাল। সকাল ৭-২৮ মিনিট নাগাদ ভূমিকম্পে স্বভাবতই আতঙ্ক ছড়ায়।

রবিবার সকালে ফের একবার পুরনো আতঙ্ক উসকে দিয়ে কেঁপে উঠল নেপাল। সকাল ৭-২৮ মিনিট নাগাদ ভূমিকম্পে স্বভাবতই আতঙ্ক ছড়ায়। রিকটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৯।

সরকারি রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতির তথ্য সামনে আসেনি। ঘটনার জেরে হতাহতেরও কোনও খবর সামনে আসেনি।

ফের ভূমিকম্পে কাঁপল নেপাল

এর আগে , এবছরেই ২ বার কম্পন অনুভূত হয় নেপালে। সেবারের ভূমিকম্পের কাঠমান্ডু সহ বেশ কিছু জায়গা কেঁপে ওঠে। এর আগের ভুমিকম্পন গুলিতে কম্পনের মাত্রা ছfল ৪.৬ ও ৪.৭ । তবে সবচেয়ে ভয়ঙ্কর ভাবে নেপাল ক্ষতিগ্রস্ত হয় ২০১৫ সালের ভয়াবহ ভূমিকম্পে। সেসময়ে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮। সেই ভূমি কম্পের বলি হন প্রায় ৯ হাজার মানুষ। সর্বশান্ত হন বহুজন। আহত হন ২২ হাজার মানুষ। সেই ভয়াবহ স্মৃতির রেশ আজও কাটেনি নেপালের মানুষের মন থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+