Earthquake: পর পর তীব্র কম্পন প্রতিবেশী রাষ্ট্রে, ভূমিকম্পের উৎসস্থল কাশ্মীর
দুপুরের পর ফের রাতে পর পর কম্পন অনুভূত হল পাকিস্তানে। প্রথমে কম্পনের তীব্রতা ছিল ৫.২। তারপরে আবার রাতে কম্পন অনুভূত হয়। এবারে তার মাত্রা ছিল আরও বেশি ৫.৮। তার থেকেও বড় কথা হল কম্পনের উৎসস্থল ছিল ভারতের জম্মু ও কাশ্মীর।
প্রথম বারের কম্পনের উৎসস্থল ছিল লাদাখ। প্রথম কম্পনে লাদাখ সহ পাকিস্তানের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। তার তীব্রতা তেমন ছিল না। কিন্তু তার কয়েক ঘণ্টা পরে যে কম্পন অনুভূত হয় তার তীব্রতা ভয়াবহ ছিল। ভারতের জম্মু এবং কাশ্মীরের ১৩৩ কিলোমিটার গভীরে অনুভূত হয়েছে কম্পন।

তার তীব্রতায় ইসলামাবাদ সহ পাকিস্তানের একাধিক শহরে কম্পন অনুভূত হয়েছে। এর আগে চলতি বছরেই ৬.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল পাকিস্তানে। ২০০৫ সালে আবার পাকিস্তানে তীব্র ভূমিকম্পে ৭৪,০০০ জন মারা গিয়েছিলেন ভূমিকম্পে। চলতি বছরে একাধিক দেশে ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে।
তার মধ্যে তুরস্ক এবং সিরিয়ার ভূমিকম্প সবচেয়ে ভয়ঙ্কর ছিল। সেখানে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়। তারপরে আবার ইন্দোনেশিয়া এবং নেপালেও তীব্র ভূমিকম্পে একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।












Click it and Unblock the Notifications