Earthquake: মহাষ্টমীর সকালে তীব্র কম্পন কাঠমান্ডুতে, কেঁপে উঠল রাজধানী দিল্লিও
ফের ভূিমকম্প নেপালে। মহাষ্টমীর সকালে হঠাৎ তীব্র ভূমিকম্প অনুভূত হয় নেপালে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। কম্পন এতোটাই বেশি ছিল যে তার জের এসে পৌঁছেছিল ভারতের রাজধানী দিল্লিতে। দিল্লিতেও কম্পন অনুভূত হয়েছে।
ভূমিকম্পের উৎসস্থল ছিল কাঠমাণ্ডু উপত্যকা। নেপালের কাঠমাণ্ডু উপত্যকার ধাদিংয়ে ছিল ভূমিকম্পের কেন্দ্র। এতোটা তীব্র ছিল ভূমিকম্প যে সকাল ৭টা ৩৯ মিনিটে সকলে বাড়ির বাইরে ছুটে বেড়িয়ে এসেছিলেন। বাগমাতি এবং গণ্ডকী উপত্যকাতেও অনুভূত হয় কম্পন।

নেপালের ভূমিকম্পের জের এসে পৌঁছেছে রাজধানী দিল্লিতেও। অষ্টমীর দিন সকালে কেঁপে ওঠে দিল্লি-এনসিআরও আতঙ্কে বাসিন্দারা বাইরে বেরিয়ে আসতে শুরু করেছিলেন। কয়েকদিন আগে অর্থাৎ ১০ অক্টোবরও নেপালে কম্পন অনুভূত হয়েছিল। ফের কয়েকদিনের ব্যবধানে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। যদিও তীব্রতকা বেশি থাকলেও এখনও তেমন কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
অক্টোবরের প্রথমে সিকিমে হ্রদ ফেটে তিস্তার প্লাবনের জন্য অনেকেই নেপালের ভূমিকম্পকে দায়ী করেছিলেন। কিন্তু গবেষকরা সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। কার্যত নেপাল ভূমিকম্প প্রবণ এলাকার মধ্যে পড়ে। কয়েকমাস আগেই তুরস্কে বিধ্বংসী ভূমিকম্পের আগে নেপালেও তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। তাতে বেশ কয়েকজন মারাও গিয়েছিলেন।
আবার নতুন করে নেপালে পর পর ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। আফগানিস্তানে গত মাসে বিধ্বংসী ভূমিকম্পে কয়েকহাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তাঁদের অধিকাংশই মহিলা এবং শিশু ছিল। ভূমিকম্পের তীব্রতা এতোটাই ছিল থেকে বাড়িঘর সব গুঁড়িয়ে গিয়েছিল এলাকায়।












Click it and Unblock the Notifications