Nepal Earthquake: সাতসকালে প্রতিবেশী নেপালে তীব্র কম্পন, আতঙ্কে হুড়োহুড়ি

Nepal Earthquake: ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। দশমীর সকালে হঠাত করে প্রবল কম্পন সে দেশে অনুভূত হয়েছে বলে খবর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.১ ছিল বলে জানা যাচ্ছে। গত কয়েকদিন আগেও একই ভাবে তীব্র কম্পন অনুভূত হয় নেপালজুড়ে। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল (Nepal Earthquake)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভারতীয় সময় চারটে ১৭ মিনিটে এই ঝটকা অনিভুত হয়। ভুপৃষ্ট থেকে ১০ কিলোমিটার গভীরেই কম্পনের উৎসস্থল বলে জানাচ্ছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি।

Nepal Earthquake

শুধু তাই নয়, কম্পনের উৎস্থস্থল (Nepal Earthquake) নেপালের রাজধানী কাঠমান্ডুতেই ছিল খবর। তবে ভোররাতে হঠাত কম্পন অনুভূত হওয়ায় তীব্র আতঙ্ক তৈরি হয়ে যায়। বহু মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন। শুধু তাই নয়, নিরাপদ আশ্রয়ের খোঁজে রীতিমত ছোটাছুটি করতেও দেখা যায়।

তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। এমনকি হতাহতের বিষয়ে স্থানিয় প্রশাসনের তরফে কোনও তথ্য দেওয়া হয়নি। তবে পুরো পরিস্থিতির উপর নেপাল প্রশাসনের তরফে নজর রাখা হচ্ছে বলে জানা যাচ্ছে। উল্লেখ্য, গত রবিবার হঠাৎ করেই নেপালের একাংশে তীব্র ভুমিকম্পন (Nepal Earthquake)অনুভূত হয়।

রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.১। যদিও কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর সামনে আসেনি। তবে এই ঘটনায় (Nepal Earthquake) তীব্র আতঙ্ক তৈরি হয়। শুধু তাই নয়, কম্পনের ফলে ভারতেরও একাধিক রাজ্যে ভূমিকম্প অনুভূত হয়। যদিও এদিন এখনও পর্যন্ত এমন তথ্য সামনে আসেনি।

কিন্তু মাত্র একদিনের ব্যবধানে ফের নেপালে ভুমিকপম্পের ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বারবার ভূমিকম্পে (Nepal Earthquake) কী কোনও বড় বিপদ আসতে চলছে? এমনই অশনি সঙ্কেত দেখছেন নেপালের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+