ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, প্রবল ঝাঁকুনিতে আতঙ্ক দেশজুড়ে, সুনামির আশঙ্কা কতখানি?
ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা 7.0 বলে জানা গিয়েছে। যা ঘিরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতীয় সময় দুপুর 3:25 নাগাদ এই কম্পন অনুভূত হয়েছে বলে গিয়েছে। কয়েক সেকেন্ড ধরে এই কম্পন স্থায়ী হয়েছে বলেই খবর।
তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর সামনে আসেনি। এমনকি হতাহতের খবরও নেই। তবে স্থানীয় মানুষজনের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। রীতিমত নিরাপদের খোঁজে অনেকেই ছোটাছুটি শুরু করে দেন বলে জানাচ্ছে একাধিক সংবাদমাধ্যম।

অন্যদিকে প্রাথমিক ভাবে সুনামির আতঙ্ক তৈরি হয়েছে শক্তিশালী এই কম্পনের পরে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। শুধু তাই নয়, এহেন কম্পনের পরেই স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী সহ সমস্ত বাহিনীকে অ্যালার্ট করা হয়েছে। একই সঙ্গে সুনামি আছড়ে পড়লে পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া সেই বিষয়টিও নজর প্রশাসনের রয়েছে বলে জানা গিয়েছে।
বলে রাখা প্রয়োজন, গত তিন এপ্রিল পশ্চিমি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠে। সুমাত্রা দ্বীপের নিয়াহ অঞ্চলে যে ভূমিকম্প হয়েছিল তার মাত্রা মাপা হয়েছিল ৬.১। সেই রেশ কাটতে না কাটতেই ফের একবার কম্পন অনুভূত ইন্দোনেশিয়া।
An earthquake with a magnitude of 7.0 on the Richter Scale hit 96 km North of Tuban, Indonesia at 15:25:45 IST today: USGS Earthquakes pic.twitter.com/PPPlyCA6m0
— ANI (@ANI) April 14, 2023
অন্যদিকে আরও জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার তুবান থেকে ৯৬ কিমি উত্তরে ছিল। এর আগে গত ১৩ এপ্রিল ইন্দোনেশিয়ার তনিবর দ্বীপে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছিল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.৯ বলে জানা যায়। কিন্তু বারবার এই কম্পন কি বৃহত কোনও বিপদের ইঙ্গিত দিচ্ছে?
যদিও বিষয়টি সময়ের উপরেই ছেড়ে দিচ্ছেন গবেষকরা। তাঁদের একাংশের দাবি, ইন্দোনেশিয়া সহ গোটা এলাকা ভূমিকম্প প্রবণ। একাধিকবার বহু মানুষের মৃত্যুর সাক্ষী দেখেছে দেশ। এই অবস্থায় আরও সতর্ক হওয়ার কথা বলছেন ভু বিজ্ঞানীরা। বলে রাখা প্রয়োজন, গত মাসখানেক আগেই প্রবল ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক-সিরিয়া।
Notable quake, preliminary info: M 7.0 - 96 km N of Tuban, Indonesia https://t.co/Od504ydlpk
— USGS Earthquakes (@USGS_Quakes) April 14, 2023
রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ এরও বেশি ছিল। মুহূর্তে ধ্বংসস্তুপের পরিণত হয় দেশের একাংশ। দুদেশ মিলিয়ে প্রায় ৫০ হাজার মানুষের মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications