মধ্য ইতালিতে ৬.১ মাত্রার ভূমিকম্প, মৃত ২৪৭

রোম, ২৪ অগাস্ট : মধ্য ইতালিতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। মধ্যরাতের এই কম্পনে কেঁপে উঠেছে ইতালির রোম শহরও।

সরকারি তরফে এখনও পর্যন্ত ২৪৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্থানীয় সময় ভোর ৩টে ৩০ মিনিট নাগাদ প্রবল কম্পনের পরে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে ছুটোছুটি করেছেন। বেশ কয়েকটি এলাকায় বাড়ি ভেঙে পড়ে একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। ঘটনার পর থেকে নিখোঁজ ১৫০ জনেরও বেশি মানুষ।

মধ্য ইতালিতে ৬.১ মাত্রার ভূমিকম্প, কাঁপল রোম শহরও

ইউরোপিয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প নির্ধারণকারী সংস্থা জানিয়েছে, কম্পনের তীব্রতা ছিল ৬.১ এবং তার কেন্দ্রস্থল ছিল রোমের উত্তরপূর্বে রাইতির কাছে। মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল।

যদিও মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ইতালিতে কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.২। এবং এটির কেন্দ্র ছিল মধ্য রোমের এলাকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+