পৃথিবী কি আগেও কোনওদিন উত্তপ্ত হয়ে উঠেছিল, ভয়ঙ্কর পরিণতির ইতিহাস গায়ে কাঁটা দেয়

পৃথিবী কি আগেও কোনওদিন উত্তপ্ত হয়ে উঠেছিল, ভয়ঙ্কর পরিণতির ইতিহাস গায়ে কাঁটা দেয়

দ্রুত জলবায়ু পরিবর্তন হচ্ছে পৃথিবীতে। আর জলবায়ু পরিবর্তনের কারণে বড় ধরনের এক সংকটের মুখে পড়ছে বিশ্ব। পৃথিবী ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এখন প্রশ্ন, পৃথিবী কি এখনই উত্তপ্ত হয়ে উঠছে নাকি আগেও এমন ঘটনা ঘটেছিল? যখন পৃথিবী উষ্ণ হয়ে উঠেছিল আরও। তার ফলই বা কী হয়েছিল? ভূ-বিজ্ঞানীরা বলেন, পৃথিবীর ইতিহাসে এমন কাহিনি আগে বহুবারই ঘটেছে।

এটতাই উত্তপ্ত পৃথিবী কোনও বরফ পিণ্ডের অস্তিত্বও ছিল না

এটতাই উত্তপ্ত পৃথিবী কোনও বরফ পিণ্ডের অস্তিত্বও ছিল না

বিজ্ঞানীরা বলছেন, পৃথিবী এর আগেও উত্তপ্ত হয়ে উঠেছিল। পৃথিবীর তাপমাত্রা এত বেশি হয়ে গিয়েছিল যে কোনও বরফ পিণ্ডের অস্তিত্বও ছিল না। সুমেরু হোক বা কুমেরু- কোনও অঞ্চলেই কোনও বরফ ছিল না। কুমিরের মতো কোনও প্রাণীর অস্তিত্বও ছিল না। কবেকার সেই ঘটনা? তখন কি পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল? তা নিয়েও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

বর্তমান সমুদ্রস্তর থেকে প্রায় ৮০ ফুট উপরে ছিল সমুদ্র

বর্তমান সমুদ্রস্তর থেকে প্রায় ৮০ ফুট উপরে ছিল সমুদ্র

বিজ্ঞানীরা বলছেন, তা প্রায় ৯ কোটি ২০ লক্ষ বছর আগের ঘটনা। তখন পৃথিবীর তাপমাত্রা এতটাই বেশি ছিল সব বরফ গলে জল হয়ে গিয়েছিল। সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও ছিল অনেক বেশি উঁচু। বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় জানতে পেরেছেন, তখন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা প্রায় ২৫ মিটার উঁচু ছিল। অর্থাৎ বর্তমান সমুদ্রস্তর থেকে প্রায় ৮০ ফুট উপরে ছিল সমুদ্র।

মনুষ্যপ্রাণ তো বটেই, পশুপাখি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা

মনুষ্যপ্রাণ তো বটেই, পশুপাখি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা

বিজ্ঞানীদের কথা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি পাঁচ থেকে আট মিটার বা ১৬ ফুট থেকে ২৬ ফুট বৃদ্ধি পায়, তবে পৃথিবীর স্থলভাগের বেশিরভাগ উপকূলীয় শহর সমুদ্র গ্রাসে চলে যাবে। সেই সময় মনুষ্যপ্রাণ তো বটেই এমনকী পশুপাখি বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল ছিল। উল্লেখ্য, তখন মনুষ্য জীবনের অস্তিত্ব ছিল না পৃথিবীতে।

তখন কী ছিল পৃথিবী তপ্ত হয়ে ওঠার কারণ, ব্যাখ্যা গবেষকদের

তখন কী ছিল পৃথিবী তপ্ত হয়ে ওঠার কারণ, ব্যাখ্যা গবেষকদের

গবেষকরা আরও জানতে পারেন, জয়বায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মমণ্ডলীয় এলাকায় তখন তাপমাত্রা এত বেশি ছিল যে, বেশিরভাগ পশুপাখির সেই তপ্ত তাপমাত্রায় বেঁচে থাকা সম্ভব ছিল না। কিন্তু এখন না হয় কার্বন নিঃসরণ বিশ্ব-উষ্ণায়নের প্রধান কারণ হয়ে উঠেছে, তখন কী ছিল কারণ পৃথিবী তপ্ত হয়ে ওঠার? তাও ব্যাখ্যা করেছেন গবেষকরা।

জয়বায়ু পরিবর্তনের কারণ নিয়ে অবশ্য নানা মত

জয়বায়ু পরিবর্তনের কারণ নিয়ে অবশ্য নানা মত

বিজ্ঞানীরা বলছেন, সূর্যের চারপাশে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর কম্পন, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত এবং এল নিনোর মতো জলবায়ু চক্রের ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে উঠতে পারে। জয়বায়ু পরিবর্তনের কারণ নিয়ে অবশ্য নানা মত রয়েছে। বর্তমান পৃথিবী উষ্ণ হয়ে ওঠার পিছনে মানুষের প্রভাবই দায়ী। মানুষের প্রভাবেই বায়ুমণ্ডল, সমুদ্র ও ভূমি উত্তপ্ত হয়ে উঠেছে, তা নিয়ে সকলেই প্রায় সহমত।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+