কেঁপে উঠল ইরান, নভেম্বরের পর ফের ভূমিকম্প মধ্যপ্রাচ্যের এই দেশে
ভূমিকম্প প্রবণ ইরানে ফের ভূমিকম্প, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি
কেঁপে উঠল ইরান। ৬.২ কম্পাঙ্কের ভূমিকম্পে নড়ে গেল ইরানের কিরমান প্রদেশ। ভূমিকম্পের কেন্দ্র ছিল হেজদাক।

এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইরানের স্থানীয় সম্প্রচারকারী চ্যানেল সূত্রে জানানো হয়েছে ওখানে উপস্থিত উদ্ধারকারী দলের প্রতিনিধিরাও সেভাবে কিছু রিপোর্ট করেননি। এবছরের নভেম্বরের ১২ তারিখ ৭.৩ কম্পাঙ্কের ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইরাক -ইরানের সীমান্তবর্তী অঞ্চল। সেই ভূমিকম্প পাওয়া গিয়েছিল কুয়েত, কাতার, টার্কি, লেবানন, ইজরায়েলেও। মারা গিয়েছিলেন ৫৩০ জন আহত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। সেসময় দেশের প্রেসিডেন্ট হাসান রোহানি সরকারের পক্ষ থেকে সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছিলেন। এদিকে ২০০৩ সালে ইরানের বাম প্রদেশে ৬.৬ কম্পাঙ্কের ভূমিকম্পে ধূলিসাৎ হয়েছিল সেই জায়গা।












Click it and Unblock the Notifications