করোনা পরিস্থিতির মধ্যেই জোরাল ভূমিকম্প প্রতিবেশী দেশে, আতঙ্কে উত্তর ভারত
করোনা আতঙ্কের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ নেপাল। মঙ্গলবার গভীর রাতে জোরাল কম্পন অনুভূত হয় নেপালের ডালখোলা জেলায়।
করোনা আতঙ্কের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ নেপাল। মঙ্গলবার গভীর রাতে জোরাল কম্পন অনুভূত হয় নেপালের ডালখোলা জেলায়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৩। গভীর রাতে তীব্র কম্পনে আতঙ্কিত হয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। যদিও হতাহতের কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। বাড়ি ঘর ভেঙে পড়ার খবরও মেলেনি।

নেপালে ভূিকম্পের ঘটনায় আতঙ্কে রয়েছেন নেপাল সংলগ্ন এলাকার বাসিন্দারা। প্রসঙ্গত উল্লেখ্য যে করোনা লকডাউনের মধ্যেই বেশ কয়েকবার কম্পন অনুভূত হয়েছে হিমাচল প্রদেশের চাম্বায়। একাধিকবার কম্পন অনুভূত হওয়ায় সেখানকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
এদিকে করোনা ভাইরাস থাবা বসিয়েছে নেপালেও। পরিস্থিতি মোকাবিলায় নেপাল সরকারও লকডাউনের পথে হেঁটেছে। সংক্রমণ রুখতে ভারত নেপাল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। যার জেরে প্রভাব পড়েছে আমদানি রপ্তানি বাণিজ্যেও। নেপাল সীমান্তবর্তী এলাকার অর্থনীতি থমকে গিয়েছে।












Click it and Unblock the Notifications