চিরাচরিত উজ্জ্বলতা হারাচ্ছে পৃথিবী, ফ্যাকাসে হয়ে যাচ্ছে ধরিত্রী! সিঁদুরে মেঘ দেখছেন বিজ্ঞানীরা
চিরাচরিত উজ্জ্বলতা হারাচ্ছে পৃথিবী, চিন্তায় বিজ্ঞানীরা
ধীরে ধীরে নাকি কমে যাচ্ছে পৃথিবীর উজ্জ্বলতা, ফ্যাকাসে হয়ে যাচ্ছে ধরিত্রী। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। আর তাতেই বাড়তে শুরু করেছে উদ্বেগ। দীর্ঘ গবেষণার মাধ্যমে তাঁরা এও জানিয়েছেন২০ বছর আগে পৃথিবী যতটা উজ্জ্বল ছিল, এখন তার তুলনায় অনেকটাই কমেছে উজ্জ্বলতা। তাদের দাবি, প্রতি স্কোয়ার মিটারে এক ওয়াটেরও কম সূর্যের আলো প্রতিফলন হয়েছে বিগত ২০ বছরে।আর তাতেই ফ্যাকাসে হয়ে যাচ্ছে পৃথিবী।

কী বলছে গবেষণার ফল ?
তবে এই অস্বাভাবিক পরিবর্তনের জন্য পৃথিবীতে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ও সমুদ্রের অত্যধিক উষ্ণতা বৃদ্ধিকেই মূলত দায়ী করেছেন বিজ্ঞানীরা। এদিকে সূর্যের আলো প্রতিফলনের মাত্রা কমে যাওয়ার বেশিরভাগটাই নাকি হয়েছে গত তিন বছরে। সহজ কথায় পৃথিবী মোট যে পরিমাণ আলো প্রতিফলিত করে তার ০.৫% এখন কম প্রতিফলিত হচ্ছে। এদিকে সাধারণ ভাবে সূর্যের আলোর যতটা পৃথিবীতে পড়ে তার ৩০% প্রতিফলিত হয়।

কী বলছে নাসা
জিওফিজিক্যাল রিসার্চ লেটার্সে প্রকাশিত গবেষণামূলক প্রতিবেদনে এই তথ্য সামনে আনা হয়েছে। যদিও এরফলে সূর্য থেকে আসা তাপের পরিমাণে বড় হেরফের হয়নি বলেই জানা যাচ্ছে। না হলেও কমেছে অ্যালবেডোর পরিমাণ। পৃথিবীতে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ও সমুদ্রের উষ্ণতাবৃদ্ধিই এর কারণ বলে দাবি বিজ্ঞানীদের। মূলত পূর্ব প্রশান্ত মহাসাগরে উজ্জ্বলতা বেশি কমেছে বলে জানিয়েছে নাসা।

প্রশান্ত মহাসাগরে উজ্জ্বলতা বেশি কমেছে
অন্যদিকে নাসার গবেষণায় দেখা গেছে, মূলত পূর্ব প্রশান্ত মহাসাগরে উজ্জ্বলতা বেশি কমেছে। বিজ্ঞানীদের মতে, পৃথিবীর প্রতিফলন প্রায় ০.৫ শতাংশ হ্রাস পেয়েছে। গবেষকদের মতে, সূর্য থেকে আসা রশ্মির পরিমাণ নির্ভর করে মূলত দুটি বিষয়ের উপর। সূর্যের উজ্জ্বলতা ও গ্রহের প্রতিফলন ক্ষমতা। কিন্তু পূথিবীর অ্যালবেডো কমে যাওয়াতেই এই উদ্বেগ দেখা দিচ্ছে।

কেন বাড়ছে উদ্বেগ?
সূত্রের খবর, ক্যালফোর্নিয়ার বিগ বিয়ার সোলার অবজারভেটরি থেকে পাওয়া ১৯৯৮ সাল থেকে শুরু করে ২০১৭ সালের সময়কার তথ্য এই গবেষণা ব্যবহার করা হয়েছে। আর তাতেই উঠে এসেছে বিভিন্ন উদ্বেগজনক তথ্য। তবে বিজ্ঞানীরা তাদের গবেষণায় এও দেখেছেন পৃথিবী থেকে সূর্যের আলো প্রতিফলিত হওয়ার হারে যে পরিবর্তন দেখা যাচ্ছে তার সঙ্গে পর্যায়ক্রমিক পরিবর্তনের ফলে সূর্যের উজ্জ্বলতায় যে পরিবর্তন আসে তার মিল নেই। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছেন গবেষকেরা।












Click it and Unblock the Notifications