মহামারী কাটতেই বেড়েছে লোকসানের বোঝা! হাজার হাজার কর্মী ছাঁটাই করে খরচ কমানোর পরিকল্পনা আমাজনের
গত বেশ কয়েকটি ত্রৈমাসিকে লোকসানের বহর বেড়েছে। সেই কারণে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ই-কমার্স সংস্থা আমাজন। কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে লোকসানের বহর কমানোর পরিকল্পনা তাদের। এই সপ্তাহের মধ্যেই তারা অন্তত
গত বেশ কয়েকটি ত্রৈমাসিকে লোকসানের বহর বেড়েছে। সেই কারণে হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে ই-কমার্স সংস্থা আমাজন। কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে লোকসানের বহর কমানোর পরিকল্পনা তাদের। এই সপ্তাহের মধ্যেই তারা অন্তত ১০ হাজার কর্মীকে বরখাস্ত করতে পারে বলেই বিশ্বের নামী সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

আমাজনের ইতিহাসে সব থেকে বড় ছাঁটাই
যদি শেষ পর্যন্ত ১০ জনকে আমাজন ছাঁটাই করে, তাহলে তা হবে এই সংস্থার ইতিহাসে সব থেকে বড় ছাঁটাই। এই ছাঁটাইয়ের সংখ্যাটা সারা পৃথিবীতে আমাজনের ওয়ার্কফোর্সের ১ শতাংশের কম হবে। কেননা সারা পৃথিবীতে আমাজনের কর্মী সংখ্যা ১৬ লক্ষের আশপাশে।
সূত্রের খবর অনুযায়ী ছাঁটাই হতে পারে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রিটেল ডিভিশন এবং হিউম্যান রিসোর্স-এ।

অন্য বিভাগেও সরানো হতে পারে
পৃথিবী বিখ্যাত এ সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, দীর্ঘ কয়েকমাসের পর্যালোচনার পরে আমাজনের তরফে তাদের কর্মীদের জানানো হয়েছে, যেসব ইউনিটগুলি লোকসানে চলছে, সেইসব ইউনিটগুলি বন্ধ করে দিয়ে, সেখান থেকে কর্মী সরিয়ে অন্য ইউনিটে নেওয়া হতে পারে।

বাজারে মন্দা
ব্যস্ত ছুটির মরসুম যে সময়ে সব থেকে বেশি বিক্রিয় হয়, সেই সময় আমাজনে মন্দা দেখা দেয়। তথ্য অনুসন্ধান করে আমাজন বলছে, ক্রমবর্ধমান দামের কারণে ভোক্তা থেকে ব্যবসায়ী সবার হাতেই অর্থ কম রয়েছে।
এই বছরের বেশিরভাগ সময় বিশ্বের বৃহত্তম অনলাইন সংস্থা মন্দার সঙ্গে লড়াই করেছে। কেননা ক্রেতারা ফিরে গিয়েছেন মহামারীর আগের পর্যায়ে। যে কারণে আমাজন তাদের গুদাম খুলতে দেরি করেছে। পাশাপাশি তারা খুচরো গ্রুপে নিয়োগ বন্ধ করেছে। তবে আশার কথা একটাই, বিক্রি কমে যাওয়া এবং আর্থিক অনিশ্চয়তার মধ্যেও আমাজন তাদের অপারেশনগুলিটকে চালু রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

কোভিত কালে ব্যাপক লাভ
উল্লেখ করা যেতে পারে সারা বিশ্বে মহামারীর সময়ে আমাজন সব থেকে বেশি লাভ করেছে। সেই সময় ক্রেতারা অনলাইনে ব্যয় করেছিল বেশি। আর মহামারী কাটতেই মানুষ আগের অভ্যাসে ফিরে গিয়েছে। যে কারণে আমাজনের বৃদ্ধি দু-দশকের মধ্যে সর্বনিম্নহারে নেমে এসেছে। লোকসানের বহর কমাতে আমাজন ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে। একথা উল্লেখ করা যেতে পারে টুইটার ইতিমধ্যেই তাদের কর্মী সংখ্যা ৫০ শতাংশ কমিয়েছে। অন্যদিকে মেটা ১১ হাজার ছাঁটাই করেছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications