মহামারীর কোপে বিশ্ব অর্থনীতিতে গাঢ় হচ্ছে মন্দার ছায়া, মাইনাসে চলছে আর্থিক বৃদ্ধি

মহামারীর কোপে বিশ্ব অর্থনীতিতে গাঢ় হচ্ছে মন্দার ছায়া, মাইনাসে চলছে আর্থিক বৃদ্ধি

করোনা মহামারীর ধাক্কায় প্রবল খেয়েছে গোটা বিশ্বের অর্থনীতি। আইএমএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে ২০২০ সালে বিশ্ব অর্থনীতিতে রিসেশনের ছায়া আরও গাঢ় হচ্ছে। বিশ্বের আর্থিক বৃদ্ধি মাইনাস ৪.৪ শতাংশে চলছে। অর্থাৎ অত্য কঠিন পরিস্থিতি রয়েছে সামনে। এই ধাক্কা কাটিয়ে ওঠা কতদিন সম্ভব হবে তা নিয়ে এখনও অনিশ্চয়তায় রয়েছেন অর্থনীতিবিদরা।

 অর্থনীতিতে করোবনা ধাক্কা

অর্থনীতিতে করোবনা ধাক্কা

২০২০ সালটা সব দিক থেকেই প্রবল সংকট জনক। মহামারীর কোপে বিপর্যস্ত সাধারণ মানুষ। ব্যবসা-বাণিজ্যে প্রবল ধাক্কা। উৎপাদনেও ধাক্কা এসেছে। দীর্ঘ লকডাউনে প্রবল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। একাধিক কারখানা বন্ধ হয়ে গিয়েছে। কর্মী ছাঁটাই থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে কর্মী সংকোচনে প্রভাব পড়েছে মানুষের আর্থিক সংস্থানেও।

গভীর আর্থিক মন্দা

গভীর আর্থিক মন্দা

শুধু ভারত নয় গোটা বিশ্বের অর্থনীতিতে করোনা ভাইরাসের কারনে প্রবল ধাক্কা এসেছে। আইএমএফের পক্ষ থেকে দাবি করা হয়েছে ২০২০ সালে বিশ্ব অর্থনীতিতে আর্থিক মন্দা ক্রমশ গভীর হচ্ছে। মাইনাল ৪.৪ শতাংশ হারে চলছে আর্থিক বৃদ্ধি। এবং সেটি কবে কাটিয়ে উঠতে পারবে বিশ্ব তা নিয়ে উদ্বেগে রয়েছেন অর্থনীতিবিদরা।

কী হবে ২০২১

কী হবে ২০২১

পরের বছর অনেকটাই ধাক্কা কাটিয়ে উঠতে পারা যাবে এমনই আশা করেছিলেন অর্থনীতি বিদরা। কিন্তু করোনা পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে ভ্যাকসিন এলেও কতটা করোনা মুক্তি হবে তা এখনও বোঝা যাচ্ছে না। এবং ভ্যাকসিন আসার পরেও পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা। আইএমএফের পক্ষ থেকে ২০২১ সালের বিশ্ব অর্থনীতির আর্থিক বৃদ্ধি ৫.২ ধরা হয়েছে।

কর্মসংস্থানে প্রবল ধাক্কা

কর্মসংস্থানে প্রবল ধাক্কা

করোনা সংক্রমণের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কর্ম সংস্থানে। বহু মানুষের কাজ গেছে। কারখানা সহ একাধিক উৎপাদন ক্ষেত্রে কর্মী সংকোচন হয়েছে। যার ফলে কাজ হারিয়েছেন অসংখ্য শ্রমিক। পরিযায়ী শ্রমিকরা বেরোজগার হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নিম্নমধ্য বিত্ত ও গরিব মানুষরা। মহিলাদের কর্মসংস্থানে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+