পাক জঙ্গিদের আড়াল করছে চিন, রাষ্ট্রপুঞ্জে হাফিজ সইদের ছেলেকে কালো তালিকায় রাখতে বাধা বেজিংয়ের

পাক জঙ্গিদের আড়াল করছে চিন, রাষ্ট্রপুঞ্জে হাফিজ সইদের ছেলেকে কালো তালিকায় রাখতে বাধা বেজিংয়ের

ফের চিনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ভারতের। এবার সরাসরি পাক জঙ্গিদের আড়াল করার অভিযোগ উঠেছে বেজিংয়ের বিরুদ্ধে। ভারতের সঙ্গে সম্পর্কেক তিক্ততার মাঝেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ভিত্তি মজবুত করতে শুরু করেছিল চিন। পাকিস্তােনর সঙ্গে ইকোনমিক করিডর তৈরি করছে বেজিং। এরই মাঝে ভারতের সঙ্গে চিনের সম্পর্কের ফাটল আরও চওড়া হয়েছে। পাকিস্তােনর প্রতি চিনের পক্ষপাতিত্ব আরও প্রকট হয়েছে রাষ্ট্রপুঞ্জে। রাষ্ট্রপুঞ্জে ভারত এবং আমেরিকা যৌথভাবে লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সইদের ছেলে তালহাকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাব পেশ করেছিল। কিন্তু তাতে ভেটো দেয় চিন। এর আগেও হাফিজ সইদকে জঙ্গি তকমা দিতে প্রকাশ্যেই অসম্মতি জানিয়েছিল বেজিং।

পাক জঙ্গিদের আড়াল করছে চিন, রাষ্ট্রপুঞ্জে হাফিজ সইদের ছেলেকে কালো তালিকায় রাখতে বাধা বেজিংয়ের

পাকিস্তােনর অন্যতম প্রধান জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। তার প্রধান হাফিজ সইদ। রাষ্ট্রপুঞ্জ ইতিমধ্যেই তাকে নিষিদ্ধ জঙ্গি নেতা ঘোষণা করেছে। এবার হাফিজ সইদের ছেলেকে সেই নিষিদ্ধ জঙ্গির তালিকায় ফেলতে চাইছে ভারত এবং আমেরিকা। সেকারণে রাষ্ট্রপুঞ্জের সভায় দুই দেশের পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য হাফিজ সইদের ছেলে হাফিজ তালহা সইদ লস্কর-ই-তৈবার সবচেয়ে বিধ্বংশী জঙ্গিদের নেতা। চলতি বছরের এপ্রিলেই ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক তাঁকে জঙ্গি হিসেবে ঘোষণা করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এপ্রিল মাসে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল সংগঠনের নতুন জঙ্গি নিয়োগে সক্রিয় ভূমিকা রয়েছে তালহা। এমনকী জঙ্গি কার্যকলাপের জন্য আর্থিক অনুদানও সংগ্রহ করে থাকে সে। ভারত এবং ভারতে বসবাসকারী ভারতীয়দের উপরে হামলার জন্য নানা রকম পরিকল্পনার নেপথ্যে রয়েছে এই তালহা। তার একাধিক ভিডিও হাতে রয়েছে ভারতের। সেগুলিও প্রমাণ হিসেবে পেশ করা হয়েছিল রাষ্ট্রপুঞ্জে। কিন্তু বারবার চিন তাতে ভেটো দেয়। এর আগেও চিন একাধিকবার হাফিজ সইদের সমর্থনে কথা বলেছে।

ভারত এবং আমেরিকা দুই দেশের সঙ্গেই চিনের খুব একটা সুসম্পর্ক নেই। সীমান্ত িনয়ে গত কয়েকবছর ধরে চিনের সঙ্গে বিবাদ চলছে ভারতের। লাদাখ সমস্যা এখনও মেটেনি। এরই মাঝে আবার শ্রীলঙ্কার চিনা ফৌজের আধিক্য বাড়তে শুরু করায় সিঁদুরে মেঘ দেখছে ভারত। তামিলনাড়ুতে সতর্কতা জারি করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+