দুবাইয়ের পাম জুমেইরার কাছে ইরানের ড্রোন হামলা, বন্ধ বিমান চলাচল, ফাঁকা করা হল বুর্জ খলিফা
দুবাইয়ের জনপ্রিয় পাম জুমেইরা এলাকায় ইরানের ড্রোন আঘাত হানার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে, ড্রোনটি সরাসরি নীচে নেমে এসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটিয়েছে। জনবহুল এই স্থানে যুদ্ধাস্ত্রটি আঘাত হানার পরে বিকট শব্দ শোনা গিয়েছে।
রয়টার্স জানিয়েছে, জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছে চারজন আহতকে উদ্ধার করেছে। ড্রোন হামলার আরেকটি ভিডিওতে পাম জুমেইরার একটি বিল্ডিংয়ে ব্যাপক আগুন দেখা গিয়েছে। শাহিদ ড্রোন, যা কামিকাজ বা সুইসাইড ড্রোন নামেও পরিচিত, তার লক্ষ্যস্থল এখনও অজানা।

দুবাইয়ের মনুষ্যসৃষ্ট দ্বীপপুঞ্জ পাম জুমেইরা বিলাসবহুল রিসর্ট ও মনোরম দৃশ্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। শনিবার মার্কিন-ইজরায়েলের তেহরান হামলার পর থেকে দুবাই ইরানের রোষানলের শিকার।
বিশ্বের ব্যস্ততম ট্রানজিট হাব এবং এশিয়া, ইউরোপ-যুক্তরাষ্ট্রের প্রধান সংযোগকারী দুবাই বিমানবন্দর উত্তেজনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে। ইরান উপসাগরীয় দেশগুলিতে যুক্তরাষ্ট্রের একাধিক ঘাঁটিতে আঘাত হেনে সেগুলিকে 'লক্ষ্যবস্তু' আখ্যায়িত করে ওই অঞ্চলটিকে গভীর সংকটে ফেলেছে।
দুবাইয়ের গণমাধ্যম জানিয়েছে, পাম জুমেইরার আগুন এখন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে। তবে চারিদিকে আতঙ্ক গ্রাস করেছে।
-
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক?












Click it and Unblock the Notifications