Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

তামাকজাত দ্রব্য, সফট ড্রিঙ্কে বসানো হচ্ছে 'সিন ট্যাক্স'

আরব আমিরশাহীতে গিয়ে এনার্জি ড্রিঙ্ক অর্ডার করলে আপনাকে একশো শতাংশ 'সি ট্যাক্স' দিতে হবে।

সংযুক্ত আরব আমিরশাহীতে গিয়ে এনার্জি ড্রিঙ্ক অর্ডার করলে আপনাকে একশো শতাংশ 'সি ট্যাক্স' দিতে হবে। তামাকজাত দ্রব্য কিনলেও একই পরিমাণ কর দিতে হবে আপনাকে।

তামাকজাত দ্রব্য, সফট ড্রিঙ্কে বসানো হচ্ছে 'সিন ট্যাক্স'

এদিন পয়লা অক্টোবর থেকে এই নিয়ম চালু হল সংযুক্ত আরব আমিরশাহীতে। সফট ড্রিঙ্ক অর্ডার করলে দিতে হবে ৫০ শতাংশ কর। এমনটাই জানা গিয়েছে সেদেশের সরকার সূত্রে।

বেশ কিছুদিন ধরেই ভাড়ারে টান পড়েছে ইউএই সরকারের। সেই ঘাটতি মেটাতে গত জানুয়ারি মাস থেকে বেশ কিছু পণ্যে ভ্যাট চালু করা হয়। এরপরে এদিন থেকে নতুন কর চালু করা হল।

মধ্যপ্রাচ্যের ছয়টি দেশ- বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহী বেশ কিছু পণ্যে ভ্যাট চালু করেছে। মধ্যপ্রাচ্যে রেড বুল, এক্সএল, রকস্টারের মতো এনার্জি ড্রিঙ্ক অনেক বিক্রি হয়। এমনকী রেড বুল আমিরশাহীর ক্রিকেট দলেরও অন্যতম স্পনসর। এবার সেই সংস্থার পণ্যেই কর বসাল সৌদি সরকার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+