বিমান হাইজ্যাকের চেষ্টা! উড়ানের পরই জরুরি অবতরণ চট্টগ্রাম বিমানবন্দরে
বাংলাদেশে দুবাইগামী বিমান হাইজ্যাকের চেষ্টা করা হল। প্লেন হাইজ্যাকের হুমকি ফোন আসার পরই জরুরি ভিত্তিতে অবতরণ করা হয় বিমানের।
বাংলাদেশে দুবাইগামী বিমান হাইজ্যাকের চেষ্টা হল। হাইজ্যাকের হুমকি ফোন আসার পরই জরুরি ভিত্তিতে অবতরণ করা হয় বিমানের। যাত্রীদের নিরাপদেই বিমান থেকে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এক বন্দুকবাজ ককপিটে ঢুকে বিমান অপহরণের হুমকি দেয়। চট্টগ্রাম বিমানবন্দরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। পাইলট ও দুই স্ক্রু আটকে রয়েছেন বিমানে।

এদিন ঢাকা বিমানবন্দর থেকে উড়ানের পরই ককপিটে ঢুকে বন্দুকবাজ হুমকি দেয় বিমান হাইজ্যাকের। তারপরই জরুরি ভিত্তিতে চট্টগ্রাম শাহ আমানত ইন্টারন্যাশনাল বিমানবন্দরে অবতরণ করানো হয় বিজি-১৪৭ বিমানটিকে। বন্দুকবাজ বিমানের ভিতরেই রয়েছে। পাইলট ও স্ক্রুও বিমানের ভিতরে আটকে রয়েছেন। বিমানটি থেকে গুলির শব্দও শোনা যায়। নিরাপত্তারক্ষীরা ঘিরে রেখেছে বিমানটিকে।
Bangladesh Police have surrounded Dhaka-Dubai flight "Biman BG 147". Attempt to hijack this flight was made at Shah Amanat International Airport in Chattogram. All passengers have disembarked. More details awaited https://t.co/8vJ7pO1t65
— ANI (@ANI) February 24, 2019












Click it and Unblock the Notifications