বিশ্বের সবচেয়ে দামী কেক তৈরি হল আমিরের সিনেমার নামে, ভিডিও দেখলে অবাক হবেন
দুবাইয়ের বেকারি দেড় লক্ষ দিরহাম মূল্যের কেক তৈরি করেছে। উপলক্ষ্য ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন। ভারতীয় মুদ্রায় যার দাম ২৫ লক্ষ টাকা।
দুবাইয়ের বেকারি দেড় লক্ষ দিরহাম মূল্যের কেক তৈরি করেছে। উপলক্ষ্য ভারতের ৭০তম স্বাধীনতা দিবস উদযাপন। ভারতীয় মুদ্রায় যার দাম ২৫ লক্ষ টাকা। এবং তা তৈরি হয়েছে বলিউড অভিনেতা আমির খানের সিনেমা দঙ্গল-এর থিমে। এটিই বিশ্বের সবচেয়ে দামী কেক বলে জানা গিয়েছে।

ব্রডওয়ে বেকারির কেক শিল্পীরা কেক এর মধ্যে দঙ্গলের আখাড়া তৈরি করেছেন। পিছনে রেখেছেন আমিরের মূর্তি। দেখে বোঝা মুশকিল আসল-নকলের ফারাক। সামনে দুটি সোনর মেডেল রাখা হয়েছে। আখাড়া ঢেকে দেওয়া হয়েছে ঘাস ও বালির মতো দেখতে জিনিসে। তবে পুরোটাই খাওয়া যাবে। দেখে যতই অন্যরকম মনে হোক না কেন।
জানা গিয়েছে, কোনও এক দুবাই নিবাসী মহিলা খদ্দের এই কেক-এর অর্ডার দিয়েছেন। মোট সাড়ে তিন সপ্তাহের প্রচেষ্টায় কেকটি বানানো গিয়েছে। মোট ৪ ফুট লম্বা এই কেকটির ওজন ৫৪ কেজি। সবমিলিয়ে মোট আড়াশো জনকে এই কেক খাওয়ানো যেতে পারে বলে জানা গিয়েছে। কেক তৈরির ভিডিও ইন্টারনেটে ছাড়তেই তা ভাইরাল হয়ে গিয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications