বাথটবে পড়ে গিয়ে প্রায় প্রতিদিনই কারোর মৃত্যু হয় এই দেশটিতে, এল নয়া চাঞ্চল্যকর তথ্য
অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরেই নানা রিপোর্ট সামনে আসছে। তাঁর মৃত্যু ঘিরে বহু রহস্যও দানা বাঁধতে শুরু করে।
অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যু নিয়ে গত কয়েকদিন ধরেই নানা রিপোর্ট সামনে আসছে। তাঁর মৃত্যু ঘিরে বহু রহস্যও দানা বাঁধতে শুরু করে। বিশেষত দুবাই পুলিশ এই মৃত্য়ুর নেপথ্যে হৃদরোগের তত্ত্ব সরিয়ে যখন বাথটবে পড়ে গিয়ে তাঁর মৃত্যুর তত্ত্বটি জানায়, তখন থেকে প্রশ্ন ওঠে। তবে এই বিশ্বের অন্যতম শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেও বাথটবে পড়ে গিয়ে মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে।

সমীক্ষা বলছে প্রায় প্রতিদিনই কোনও না কোনও মার্কিনির মৃত্য়ু হয় বাথটবে পড়ে গিয়ে। এমনই দাবি নিউজ সার্ভিস স্টাডির। এরকমও হয়েছে, গরম জলের টাবে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে কারোর, তো কেউবা মদ্যপ অবস্থায় পড়ে গিয়ে মারা গিয়েছেন। সমীক্ষা জানাচ্ছে, ক্যালিফোর্নিয়ার নাগরিকদের মধ্যে বাথটবে পড়ে গিয়ে মৃত্যুর প্রবণতা সবচেয়ে বেশি। সেদিক থেকে নিউইয়র্কের বাসিন্দারা নিরাপদ।
সমীক্ষার আরও দাবি , এপর্যন্ত প্রায় ১৬৭৬ জন মার্কিনি কেবলমাত্র বাথটবে পড়ে গিয়েই মারা গিয়েছেন। প্রতিবছরের নিরিখে এই ধরনের মৃত্যুর পরিসংখ্যান ৩৩৫ জনে দাঁড়াচ্ছে। এই মৃতদের মধ্যে বেশিরভাগেরই বয়য় ৫ থেকে ৬৪ -র মধ্যে। সমীক্ষার দাবি বাথটবে মৃতরা প্রায় সকলেই সুস্থ সবল মানুষ ছিলেন। অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞই বলছেন বাথটবে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনা নতুন কিছু নয়,তবে এ সম্পর্কে সচেতনার অভাব আমাদের অনেককেই সমস্যায় ফেলে দেয়।












Click it and Unblock the Notifications