'দিল্লিতে অ্যাটম বম্ব ফেলুন ইমরান', ফিরে এলেন পাকিস্তানের 'তওবা তওবা' সাংবাদিক
পাকিস্তানের 'তওবা তওবা' সাংবাদিক ফের ভাইরাল
একদিকে ভারতের সঙ্গে যাবতীয় কূটনৈতিক, বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান। অন্যদিকে, সেই পাকিস্তানই আবার ভারতের থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছে। কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির পর থেকে পাকিস্তান একের পর এক তোপ ভারতের বিরুদ্ধে দিয়ে গেলেও, তাতে দিল্লি খুব একটা আমল দিচ্ছে না। একদিকে যখন দুই দেশের মধ্যে সম্পর্ক এমন তলানিতে এসে ঠেকেছে, তখন ফের একবার ভাইরাল হল পাকিস্তানের 'তওবা তওবা' রিপোর্টারের আপও একটি ভিডিও।
|
'দিল্লিতে বোমা ফেলা হোক' !
পাকিস্তানের এই সাংবাদিক 'তওবা তওবা' রিপোর্টার হিসাবেই বিখ্যাত। কেন এমন নাম , সে প্রসঙ্গে পরে আসা যাবে। তার আগে দেখে নেওয়া যাক সেই ভিডিও, যা নিয়ে ফের শুরু হয়েছে তোলপাড়। নয়া ভিডিওতে এই সাংবাদিক দাবি করেছেন, যতক্ষণ না কাশ্মীরের সমস্যা মিটবে ততক্ষণ পাকিস্তানের উচিত দিল্লিতে অ্যাটম বম্ব ফেলা। শুধু দিল্লি নয়, ভারতের বাকি শহরেও যাতে পাকিস্তান বোমা বর্ষণ করে , ইমরানকে তার আর্জি জানিয়েছেন এই সাংবাদিক।
|
কেন নাম 'তওবা তওবা'?
পুলওয়ামায় ভারতীয় সেনা জওয়ানদের ওপর পাকিস্তানি জঙ্গিদের হামলার পর ভারত পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রদ করে। ফলে পাকিস্তানে টমাটো রপ্তানী বন্ধ হয়। আর ভারতের তরফে টমাটো রপ্তানী বন্ধ হওয়ায় পাকিস্তান বিপাকে পড়ে যায়। সেই সময় এই সাংবাদিক দাবি করেন ভারত যা করেছে তা 'তওবা তওবা 'র সামিল। এক ভিডিওতে সেই বক্তব্যের অংশ ভাইরাল হওয়ার পর থেকেই তা নিয়ে শুরু হয় মিম।

ভারত-পাকিস্তান সম্পর্ক
ভারত ও পাকিস্তানের সম্পর্ক অগাস্ট মাসের ৫ তারিখের পর থেকেই বেশ খানিকটা তলানিতে এসে ঠেকেছে। ৫ অগাস্ট ২০১৯ সালে কাশ্মীরের ওপর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া হয়। যাকে ভারত নিজের 'অভ্যন্তরীণ মামলা' বলে দাবি করে। এরপর থেকেই পাকিস্তানের তরফে একর পর এক পরমাণু যুদ্ধের হুমকি আসতে থাকে। যদিও ভারত বা আন্তর্জাতিক মহল তাতে আমল দিতে রাজি নয়।












Click it and Unblock the Notifications