ড্রোন হামলা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের উপর, পিছনে কারা সন্ধান চালাচ্ছে সেনা
শনিবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ড্রোন হামলা হয়েছে। তিনি অক্ষতই রয়েছেন। ৭ সেনাকর্মী আহত হয়েছেন।
ড্রোন হামলা হল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর উপর। তবে ঘটনায় মাদুরো অক্ষতই আছেন। তবে ৭ জওয়ান জখম হন। কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।

শনিবার রাজধানী কারাকাসে ন্যাশনাল গার্ড-এর ৮১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল। সেখানেই বক্তৃতা দিতে এসেছিলেন প্রেসিডেন্ট মাদুরো। ভাষণ দেওয়ার সময়ই তাঁকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। তবে সেই হামলা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। তাঁর কোনও রকম আঘাত লাগেনি বলে জানা গিয়েছে। তবে ওই হামলায় ভেনেজুয়েলার সেনাবাহিনীর ৭ জন আহত হন।
পরে ভেনেজুয়েলার কমিউনিকেশন মিনিস্টার হর্হে রড্রিগেজ দাবি করেন, নিকোলাস মাদুরোকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। ঘটনার পরই প্রেসিডেন্টকে ওই স্থান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সেনা। কিন্তু এর পেছনে কে বা কারা রয়েছে তা এখনও জানা যায়নি।
গত কয়েক বছর ধরে অবশ্য ভেনেজুয়েলার সাধারণ মানুষের মনে মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন কারণে ক্ষোভ জমা হয়েছে। তাঁর সময়ে সেই দেশে চরম আর্থিক অবনতি দেখা দিয়েছে। অনাহার, মুদ্রাস্ফীতিতে জর্জরিত ভেনেজুয়ো। দেশের সংবিধানে বদল আনা, জোর কাটিয়ে নির্বাচনে জেতা এরকম অনেক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। মাত্র কয়েকদিন আগেই মুদ্রায় বদল এনেছেন তিনি।












Click it and Unblock the Notifications