৫১ জন শিশুকে নিয়ে স্কুলবাস অপহরণ ড্রাইভারের! এরপর ঘটে গেল অমানবিক ঘটনা
৫১ জন শিশুকে নিয়ে একটি স্কুল বাস অপহরণ করে বাসেরই চালক। ইতালির মিলানের এই ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়।
৫১ জন শিশুকে নিয়ে একটি স্কুল বাস অপহরণ করে বাসেরই চালক। ইতালির মিলানের এই ঘটনার ভয়াবহতা এখানেই শেষ নয়। এরপর বাসটিতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে খবর। তবে, শিশুদের অক্ষত অবস্থায় শেষ মুহূর্তের রুদ্ধশ্বাস পরিস্থিতিতে উদ্ধার করা হয় বলে খবর।

জানা গিয়েছে, উদ্ধারে সময় দেখা গিয়েছে, বাসের ভিতরে শিশুদের বেঁধে রাখা হয়। এরপর বাইরের জানলা ভেঙে শিশুদের উদ্ধার করা হয়েছে। অনেকেই ধোঁয়ার জেরে , দমবন্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়ে। ৪৭ বছর বয়সী ওই চালক ধরা পড়ে গেলে চেঁচিয়ে বলতে থাকেন, 'কেউ বাঁচবে না।' সেনেগালের বাসিন্দা ওই চালক অপাতত পুলিশি হেফাজতে।
বাসের মধ্যে বন্দি থাকা এক শিক্ষিকের দাবি, ড্রাইভার বহুবার বলেন, ভূমধ্যসাগর এলাকায় মৃত্যু মিছিল বন্ধ হোক। মনে করা হচ্ছে, বাস অপহরণ করে সেখান থেকে সোজা বাসটিকে, মিলান বিমানবন্দরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications