উপমহাদেশ সহ অনেক জায়গাতে নিম্নমুখী কোভিড সংক্রমণ, উর্ধ্বমুখী ইউরোপে

উপমহাদেশ সহ অনেক জায়গাতে নিম্নমুখী কোভিড সংক্রমণ, উর্ধ্বমুখী ইউরোপে

গোটাবিশ্ব যেখানে ধীরে ধীরে সুস্থ হচ্ছে, সেখানে ইউরোপে গত সপ্তাহে প্রায় দশ শতাংশ বেড়েছে করোনা সংক্রমণ। এবার এমনটাই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেখা যাচ্ছে, বিশ্বের সমস্ত মহাদেশে কমছে কোভিড সংক্রমণ৷ কিন্তু একা ইউরোপেই বাড়ছে মারণ ভাইরাসের প্রকোপ৷ টানা ছ'সপ্তাহ ধরে এমনটা দেখা যাচ্ছে৷

উপমহাদেশ সহ অনেক জায়গাতে নিম্নমুখী কোভিড সংক্রমণ, উর্ধ্বমুখী ইউরোপে

অতিমারির সাপ্তাহিক রিপোর্টে রাষ্ট্রসঙ্ঘের স্বাস্থ্য সংস্থা জানায়, বিশ্বজুড়ে মোট ৩.১ মিলিয়ন মানুষ নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এই সপ্তাহে। গত সপ্তাহের চেয়ে যা কিনা ১ শতাংশ বেশি। উল্লেখযোগ্যভাবে এই সংখ্যার দুই তৃতীয়াংশ তথা ১.৯ মিলিয়নই ইউরোপের বাসিন্দা। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ব্রিটেন, তুরস্ক এবং জার্মানিতে। ইউরোপ ছাড়া বাকি বিশ্বে সংক্রমণের পাশাপাশি কমছে মৃত্যুও। গত সুতাহের তুলনায় ৪ শতাংশ কমেছে মৃত্যু। মার্কিন যুক্তরাষ্ট্রের সক্রিয় কেস সংখ্যা চিন্তার ভাঁজ ফেললেও সেখানে কমছে নতুন কেস৷ দেখা গিয়েছে, সেই দেশে গত সপ্তাহের তুলনায় নতুন কেস কমেছে ৫ শতাংশ এবং মৃত্যু কমেছে ১৪ শতাংশ৷

উল্লেখ্য, মঙ্গলবার ফাইজারের পক্ষ থেকে মার্কিন প্রশাসনের কাছে বুস্টার ডোজের অনুমোদনের জন্য আবেদন করা হয়। দেশের সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য টিকার বুস্টার ডোজের অনুমোদন করা হোক। এমনটাই দাবি টিকা প্রস্তুতকারক সংস্থাটির। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আবার বলছে, চলতি বছরের শেষ অবধি যেজ কোনও বুস্টার ডোজ না দেওয়া হয়। হু এর ইউরোপ ডিরেক্টর ডাঃ হ্যান্স ক্লুজ বলেন, 'ইউরোপ ফের অতিমারির ভরকেন্দ্র হয়ে উঠেছে। যদি এখনই একে থামানো না যায়৷ তবে আগামী ফেব্রুয়ারিতে মহাদেশটিতে প্রতিদিন পাঁচ লক্ষ মানুষ আক্রান্ত হবেন।'

এই একই সমস্যা দেখা গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রেও। চলতি বছরের মে-জুন মাসে অভাবনীয় ভাবে বাড়তে শুরু করেছিল সংক্রমণ৷ বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। দায়ী করা হয়েছিল সরকারের ভ্রান্ত টিকাকরণ নীতিকে৷ দেখা যাচ্ছে, সমস্ত উন্নত দেশগুলি গত বছরের শেষের দিক থেকে টিকাকরণ শুরু করলেও এখনও কোভিডের ঢেউ আছড়ে পড়ছে সেখানে। বহু ধনী দেশ নাগরিকদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বুস্টার ডোজও দিচ্ছে৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+