৫৫ বছরের খরা কাটল, পদার্থবিদ্যায় নোবেল কানাডার মহিলা গবেষকের

পদার্থবিদ্যায় নোবেল পেলেন কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড। ৫৫ বছর পরে কোনও মহিলা পদার্থবিদ্যায় নোবেল পেলেন।

পদার্থবিদ্যায় নোবেল পেলেন কানাডার ডোনা স্ট্রিকল্যান্ড। ৫৫ বছর পরে কোনও মহিলা পদার্থবিদ্যায় নোবেল পেলেন। এর আগে ১৯৬৩ সালে মারিয়া গোয়েপোয়ার্ট-মেয়ার ও ১৯০৩ সালে সর্বপ্রথম মারি কুরি পদার্থবিদ্যায় নোবেল পান।

৫৫ বছরের খরা কাটল, পদার্থবিদ্যায় নোবেল কানাডার মহিলা গবেষকের

এবছর ডোনার সঙ্গে পর্দার্থবিদ্যায় নোবেল পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশকিন ও ফ্রান্সের জেরার্ড মৌরৌ। লেজার ফিজিক্সের দুনিয়ায় তাঁদের অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে।

অ্যাশকিন এক পদ্ধতি তৈরি করেছেন যার নাম অপটিক্যাল টুইজারস যা জৈবিক সিস্টেম অধ্যন করতে কাজে লাগে। এদিকে মৌরৌ ও ডোনা সবচেয়ে ক্ষুদ্রতম লেজার পালস তৈরি করেছেন। তাঁদের টেকনিককে বলা হয় চিরপড পালস অ্যাম্প্লিফিকেশন। লেজার দিয়ে চক্ষুর শল্য চিকিতসায় এই পদ্ধতি ব্যবহার করা হয়।

মোট ৯ মিলিয়ন সুইডিশ ক্রোনার পুরস্কার মূল্য রয়েছে পদার্থবিদ্যায় নোবেলের। তিনজনে তা ভাগ করে নেবেন। ২০১৭ সালে ডিটেকশন অব গ্র্যাভিটেশনাল ওয়েভসের জন্য রেইনার ওয়েইস, কিপ থর্ন ও ব্যারি বেরিস পদার্থবিদ্যায় নোবেল জেতেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+