‘ভোটের ফল মেনে নিন, পরাজয় স্বীকার করুন’, ট্রাম্পকে বার্তা জামাই জারেড কুশনারের
ভোটের ফলাফল মেনে নেওয়ার জন্য ট্রাম্পকে বার্তা জামাই জারেড কুশনারের
চারদিন ব্যাপী হাড্ডা-হাড্ডা লড়ইের পর শনিবার রাতে পেনেসেলভেনিয়ায় জয়লাভের পরেই জয়ের রাস্তা কার্যত পাকা হয়ে যায় জো বাইডেনের। গণনা পর্বের সমস্ত পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণ করেই বাইডেনকে জয়ী হিসাবে ঘোষণাও করে দেয় মার্কিন সংবাদমাধ্যম। আর তারপর থেকেই মিডিয়া এমনকী ডেমোক্র্যাট শিবিরের উপর রীতিমতো ক্ষেপে আছেন ডোনাল্ড ট্রাম্প। হার নিশ্চিত হওয়ার পরেও কার্যত হোয়াইট হাউসের মায়া ত্যাগ করতে পারছেন না আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান শিবিরেরে রাষ্ট্রপতি পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এবার তাকে বোঝাতে মাঠে নামলেন তাঁর জামাই তথা রিপাবলিকান শিবিরের বরিষ্ঠ পরামর্শদাতা জারেড কুশনার।

সূত্রের খবর, নির্বাচনী ফলাফল মেনে নেওয়ার জন্য ইতিমধ্যেই নাছোড়বান্দা ট্রাম্পের কাছে বিশেষ আবেদন করেছেন জ্যারেড কুশনার। এদিকে এর আগে নির্বাচনী তথা গণনা প্রক্রিয়া কারচুপির অভিযোগ তুলেই সঠিক কোনও প্রমাণ দাখিল করতে না পারার কারণে এর আগে গোটা দেশেই খোদ রিপাপলিকানদেরই তোপের মুখে পড়তে দেখা যায় ট্রাম্পকে। কিন্তু তারপরেও হার স্বীকার করা তো দূর অস্ত, শনিবার বিক্ষুব্ধ ট্রাম্পে ফের দাবি করেন, “নির্বাচন এখনও শেষ হয়ে যায়নি। জয়-পরাজয় ঠিক করবে আদালত। আইনি লড়াইয়ের মধ্য দিয়ে জানা যাবে চূড়ান্ত ফলাফল।”
এদিকে পেনেসেলভেনিয়ার সমর্থন বাইডেনের পক্ষে যাওয়াতে দেশের তাবড় তাবড় সংবাদমাধ্যম গত রাতেই দেশের ৪৬তম রাষ্ট্রপতি হিসাবে জো বাইডেনের নাম ঘোষণা করে। যা নিয়েও একের পর এক তোপ দাগতে দেখা যায় ট্রাম্পকে। মিডিয়ার উপর তীব্র আক্রমণ শানিয়ে ট্রাম্প বলেন, না জিতেও জো বাইডেন কেন নিজেকে বিজয়ী হিসাবে ঘোষণা করছে, কেন মিডিয়া তাকে এতটা সমর্থন করছে তা কারও অজানা নয়।' এমতাবস্থায় ভোটের ফল মেনে নিতে খোদ নিজের জামাইয়ের অনুরোধে রীতিমতো বেকায়দায় ট্রাম্প।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications