অনড় ট্রাম্প! পেনসিলভেনিয়ার গণনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আদলতের দ্বারস্থ রিপাবলিকান শিবির

অনড় ট্রাম্প! পেনসিলভেনিয়ার গণনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আদলতের দ্বারস্থ রিপাবলিকান শিবির

হার নিশ্চিত হওয়ার পরেও কিছুতেই কমছে না ট্রাম্পের ক্ষোভ। পেনসিলভেনিয়ার গণনা প্রক্রিয়া নিয়ে এবার সরাসরি আদালতের দ্বারস্থ হতে দেখা গেল ট্রাম্পের প্রচার টিমকে। যা নিয়ে ফের তোলপাড় হচ্ছে মার্কিন রাজ্য-রাজনীতি। প্রসঙ্গত উল্লেখ্য নির্বাচনে জো বাইডেন জিতলেও এখনও খাতায় কলমে আরও দু-মাসের বেশি সময় আমেরিকার রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করবেন ট্রাম্পই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদায়বেলাতেও সেই ক্ষমতার ফায়দা তুলতে কোমড় বেঁধে মাঠে নামতে চাইছে ট্রাম্পের প্রচার টিম।

অনড় ট্রাম্প! পেনসিলভেনিয়ার গণনা প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আদলতের দ্বারস্থ রিপাবলিকান শিবির

সোমবারই পেনসিলভেনিয়ার ভোট গণনাকে চ্যালেঞ্জ করে আদালতে একটি মামলা করেছে ট্রাম্পের প্রচার টিম। যেখানে পেনসিলভেনিয়ার দ্বি-স্তরীয় গণনা প্রক্রিয়া নিয়ে রীতিমতো বড়সড় প্রশ্ন তোলা হয়েছে। এমনকী ইন পার্সন ভোটের গণনা প্রক্রিয়ার পাশাপাশি মেল ইন ভোটের স্ক্রুটিনি নিয়েও বড়সড় প্রশ্ন তোলা হয়েছে। যা জেরে লঙ্ঘিত হয়েছে মার্কিন সংবিধানে বর্ণিত ভোটাধিকারও, এমনটাই দাবি ট্রাম্প শিবিরের।

পেনসিলভেনিয়া ফেডারেল আদালতেই এই মামলা দায়ের করা হয়েছে বলে জানা যাচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে এবারের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা পরিষ্কার করতেই প্রাথমিক ভাবে এই পদক্ষেপ নিলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। এমনকী ভোটগণনার ক্ষেত্রে পেনসিলভেনিয়ায় রীতিমতো পক্ষপাতিত্ব হয়েছিল বলেও অভিযোঘ করেছেন রিপাবলিকান পার্টির মুখপাত্র রুনা ম্যাকডানিয়েল। সৎ, নির্ভুল, আইনী প্রক্রিয়ার মাধ্যমে গণনার দাবিতেই বর্তমানে তারা মামলা করা সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+