US Tariffs: কোন দেশে কত 'পারস্পারিক শুল্ক' চাপালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? রইল বিস্তারিত
US Tariffs: ভারতের থেকে আমদানি করা পণ্যের উপর ২৬ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখযোগ্য ভাবে এশিয়ার বাকি দেশগুলি যেমন চিন, ভিয়েতনাম, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার তুলনায় যা কম। বুধবার স্থানীয় সময় অনুযায়ী হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলন করে দেশগুলির নাম ধরে ধরে তালিকা প্রকাশ করেন ট্রাম্প। কাকে কত পারস্পারিক শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট? আসুন জেনে নেওয়া যাক।
চিনের উপর ৩৪ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০ শতাংশ, দক্ষিণ কোরিয়ার উপর ২৫ শতাংশ, জাপানের উপর ২৪ শতাংশ ও তাইওয়ানের উপর ৩২ শতাংশ হারে শুল্ক চাপানোর কথা বলেছেন ট্রাম্প। ন্যূনতম ১০ থেকে শুরু করে সর্বোচ্চ ৪৯ শতাংশ, এর মধ্যেই রয়েছে ট্রাম্পের ঘোষিত শুল্কের মাত্রা। ব্রিটিশ যুক্তরাজ্যের উপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপের কথা জানিয়েছেন ট্রাম্প।

এদিন মার্কিন প্রেসিডেন্ট জানান, "একাধিক দেশকে আমরা ভর্তুকির আওতায় এনেছি। তাদের ব্যবসা চালিয়ে যাওয়ার মতো শুল্ক আরোপ করেছি। অর্থনীতি নিয়ে প্রবল রেষারেষির মাঝে বিশ্ব বাজারে নিজেদের বিলিয়ে দিতে পারে না আমেরিকা। কানাডা, মেক্সিকো-সহ অন্যান্য দেশগুলির ঘাটতি আমরা নিজেদের পকেট থেকে পূরণ করতে পারি না। আগে আমরা এটা করতাম। কিন্তু এখন থেকে আর নয়।"
ট্রাম্পের কথায়, "বিশ্বের অনেক দেশের কথা ভাবতে হয় আমেরিকাকেই। তাদের সামরিক ক্ষেত্রেও ব্যয় করে থাকে আমেরিকা। দেশগুলির যেখানে ব্যয় করার কথা, সেখানেও আমেরিকাকে খরচ করতে হয়। আর যেই অল্পবিস্তর কাটছাঁট করা হয়, তখনই দেশগুলি হইচই শুরু করে দেয়। কিন্তু এবার থেকে দেশবাসীর খেয়াল রাখাটাও জরুরি। তাই আমাদের কাছে এখন আমেরিকাই অগ্রাধিকার।"
কম্বোডিয়ার উপর সর্বোচ্চ ৪৯ শতাংশ হারে শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। মাদাগাস্কারের উপর ৪৭ শতাংশ হারে, ভিয়েতনামের উপর ৪৬ শতাংশ, শ্রীলঙ্কা ও মায়ানমারের উপর ৪৪ শতাংশ শুল্ক আরোপ করেছে আমেরিকা। তাইওয়ানের উপর ৩২ শতাংশ, জাপানের উপর ২৪ শতাংশ, থাইল্যান্ডের উপর ৩৬ শতাংশ, সুইজারল্যান্ডের উপর ৩১ শতাংশ, ইন্দোনেশিয়ার উপর ৩২ শতাংশ, মালয়েশিয়ার উপর ২৪ শতাংশ, কম্বোডিয়ার উপর ৪৯ শতাংশ, দক্ষিণ আফ্রিকার উপর ৩০ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প।
এছাড়াও ব্রাজিলের উপর ১০ শতাংশ, বাংলাদেশের উপর ৩৭ শতাংশ, সিঙ্গাপুরের উপর ১০ শতাংশ, ইজরায়েলের উপর ১৭ শতাংশ, ফিলিপিন্সের উপর ১৭ শতাংশ, চিলির উপর ১০ শতাংশ, অস্ট্রেলিয়ার উপর ১০ শতাংশ, পাকিস্তানের উপর ২৯%, তুরস্কের উপর ১০ শতাংশ, শ্রীলঙ্কার উপর ৪৪ শতাংশ, কলম্বিয়ার উপর ১০ শতাংশ, পেরুর উপর ১০ শতাংশ, নিকারাগুয়ার উপর ১৮ শতাংশ শুল্ক চাপানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প।
বাকি দেশগুলির মধ্যে রয়েছে:
নরওয়ে 15%, কোস্টারিকা 10%, জর্ডান 20%, ডোমিনিকান প্রজাতন্ত্র: 10%, সংযুক্ত আরব আমিরশাহী: 10%, নিউজিল্যান্ড: 10%, আর্জেন্টিনা: 10%, ইকুয়েডর: 10%, গুয়াতেমালা: 10%, হন্ডুরাস: 10%, মাদাগাস্কার: 47%, মায়ানমার (বার্মা): 44%, তিউনিসিয়া: ২৮%, কাজাখস্তান: 27%, সার্বিয়া: 37%, মিশর: 10%, সৌদি আরব: 10%, এল সালভাদর: 10%, আইভরি কোট: 21%, লাওস: 48%, বতসোয়ানা: 37%, ত্রিনিদাদ ও টোবাগো: 10%, মরক্কো: 10% ।












Click it and Unblock the Notifications