Donald Trump warns Zelenskyy: হোয়াইট হাউসে হাজির জেলেনস্কি, গলা চড়িয়ে তাঁকে যা বললেন ট্রাম্প...

Donald Trump warns Zelenskyy: রাশিয়া-ইউক্রেন ( Russia Ukraine war) যুদ্ধ নিয়ে আসরে নেমেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) । ইউক্রেনের সঙ্গে খনিজ সংক্রান্ত একটি চুক্তি নিয়েও কথা হয়েছে ইতিমধ্যে। তার মধ্যেই হোয়াইট হাউসে পৌঁছে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Zelenskyy) । সূত্রের খবর, মার্কিন প্রেসিডেন্টের অফিসে উত্তপ্ত আলোচনা হয়েছে দু পক্ষের মধ্যে। যুদ্ধ থামাতে তৎপর মার্কিন প্রশাসন।

জানা গিয়েছে, এদিন ডোনাল্ড ট্রাম্পের কাছে নিরাপত্তার জন্য আর্জি জানিয়েছেন জেলেনস্কি (Donald Trump warns Zelenskyy)। তিনি দাবি করেছেন, রাশিয়া যেন ভবিষ্যতে নতুন করে কোনও আক্রমণ যাতে না করতে পারে তা নিশ্চিত করতে হবে। কিন্তু জেলেনস্কির সেই দাবি মেনে নেননি ট্রাম্প, এমনটাই খবর। উল্টে তাঁর সমালোচনাই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স।

Russia Ukraine war

জেলেনস্কির এই দাবি অসম্মানজনক বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর কথায়, জেলেনস্কির আরও বেশি কৃতজ্ঞ থাকা উচিত ছিল। ট্রাম্প মন্তব্য করেন, 'তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ছেলেখেলা করছেন জেলেনস্কি।'

জে ডি ভান্স জেলেনস্কির তীব্র সমালোচনা করে বলেছেন, ওভাল অফিসে বসে অসম্মানজনকভাবে কথা বলেছেন জেলেনস্কি। একবার ধন্যবাদ পর্যন্ত দেননি বলে দাবি করেছেন ভান্স। আমেরিকার সংবাদমাধ্যমের সামনেই হয়েছে পুরো বৈঠক।

সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবে একটি বৈঠকের ডাক দিয়েছিলেন ট্রাম্প। সেখানে অন্যান্য দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না ইউক্রেনের কোনও প্রতিনিধি। এরই মধ্যে খনিজ নিয়ে চুক্তির বিষয়টি শিরোনামে আসে। জানা যাচ্ছে, ইউক্রেনের মাটির তলায় বেশ কিছু বিরল খনিজ আছে বলে দাবি করেছেন জেলেনস্কি।

আর সেই খনিজ নিয়ে চুক্তি করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু আমেরিকার সঙ্গে সেই চুক্তি থেকে পিছনে সরে আসেন জেলেনস্কি, যা ট্রাম্প মোটেই ভাল চোখে দেখেননি। জানা গিয়েছে, এদিন হোয়াইট হাউজে রীতিমতো সুর চড়িয়ে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, 'হয় চুক্তি কর, নাহলে আমরা নেই।

বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এভাবে চললে সবকিছু আরও কঠিন হয়ে যাবে। আমি উদ্বিগ্ন। তিনি বলেন, জেলেনস্কি লক্ষ লক্ষ মানুষের সঙ্গে ছিনিমিনি খেলছেন। আর যা করেছেন, তা ইউক্রেনের জন্য অসম্মানজনক বলেও দাবি করেছেন তিনি (Donald Trump warns Zelenskyy)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+