কেঁদে উঠছে প্রাণ, কিমের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে মার্কিন প্রেসিডেন্ট, বরফ গলার ইঙ্গিত
প্রবল প্রতিপক্ষের জন্য কেঁদে উঠল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন। অসুস্থ উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন।
প্রবল প্রতিপক্ষের জন্য কেঁদে উঠল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন। অসুস্থ উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। তিনি কেমন আছেন জানতে পারছেন না। তাই দূর থেকেই কিমের সুস্বাস্থ্যের কামনা করলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে গত কয়ে বছরে দুই নেতার মুখ দেখা দেখি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল।

অসুস্থ কিম
করোনা আবহে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে গিয়েছে উত্তর করোনিয়া। এই নিয়ে কিমের সমালোচনায় সরব হয়েছে বিশ্বের নেতারা। কিন্তু গত কয়েকদিন ধরে হঠাৎ করে কিমের অন্তর্ধানে যেন প্রমাদ গুণছিলেন সকলে। তারপরেই জানা যায় গুরুতর অসুস্থ দক্ষিণ কোরিয়ার প্রধান কিম জং উন। জানা গিয়েছে অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে উত্তর কোরিয়ার কোনও সংবাদ মাধ্যমই িকম সম্পর্কে কোনও খবর প্রকাশ করছে না বলে জানা গিয়েছে। তাতেই সন্দেহ দানা বাঁধতে শুরু করেছে।

উদ্বেগে ট্রাম্প
ক্ষমতায় আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরিয়ার প্রধান কিম জং উনের খুব একটু সুসম্পর্ক ছিল না। আমেরিকার সঙ্গে প্রায় যুদ্ধ বাধার উপক্রম হয়েছিল। কোনওমতে বিশ্বের নেতারা শান্ত করেন দুই রাষ্ট্রপ্রধানকে। তারপরে দুই দফায় মুখোমুখিও হয়েছেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। কিন্তু তাতে তেমন বরফ গলেনি। কিম ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি বহাল রেখেছে। তারপরেও যেন হঠাৎ করে কিমের জন মন কেঁদে উঠেছে মার্কিন প্রেসিডেন্টের। তিনি কিমের সুস্বাস্থ্য কামনা করেছেন। এবং জানিয়েছেন তাঁর শরীরে কেমন আছেন সেখবর জানেন না। অনেকটা পরম বন্ধুর অসুস্থতার খবর শুনলে যেমন অবস্থা হয় কিমকে নিয়ে এখন সেরকমই অবস্থা ট্রাম্পের।

সংকটজনক কিম
উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে কিমকে নিয়ে কোনও খবর ছাপা না হলেও মার্কিন সংবাদ সংস্থাগুলি কিন্তু থেমে নেই। সেখানে প্রকাশিত হয়েছে কিমের একের পর এক খবর। জানা গিয়েছে অত্যধিক ধূপমান, স্থূলতা এবং ওবেসিটির জন্য গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন। পিয়ংইয়ের বাইরে হায়ানাংসান নামে একটি জায়গায় কার্ডিওভাসকুলার চিকিৎসা চলছে কিমের।












Click it and Unblock the Notifications