মধ্যবর্তী নির্বাচনের খারাপ ফলেও আত্মবিশ্বাসী ট্রাম্প, ২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনে ফের প্রার্থী হবেন তিনি
২০২৪ সাল যেমন ভারতের নির্বাচন তেমন মার্কিন যুক্তরাষ্ট্রেও রয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনে ফের প্রতিদ্বন্দ্বিতার করবেন ডোনাল্ড ট্রাম্প। এমনতাই ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের ঘোষনা
মঙ্গলবার ট্রাম্প ছিলেন ফ্লোরিডার পাম বিচে। সেখানে রয়েছে তার মার-আ-লাগো এস্টেট। সেখানেই তিনি এই ঘোষণা করেন। তিনি হেরে গেলেও তিনি তো এখন সমর্থক শূন্য হয়ে যাননি। তিনি সেই সব সমর্থকদের উদ্দেশে ট্রাম্প এই ঘোষনা করেন।
তিনি বলেন যে, তিনি চান যে আমেরিকাকে আবার মহান হোক। ফিরে আসুক আমেরিকার গৌরবময় দিন। সেটা তিনি নিজে করতে চান। ফিরিয়ে আনতে চান দেশের সেই সুসময়। ট্রাম্প বলেন যে, "আমি আজ রাতে আমাকে প্রার্থী হিসাবে ঘোষণা করছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য।"
ট্রাম্প এই বলেন যে, "আমি এই প্রতিদ্বন্দ্বিতায় ফের নামতে চাইছি। এর একটি বিশেষ কারন আছে। আমি বিশ্বাস করি এই যে আমাদের এই যে মার্কিন জাতি কেমন এবং সে কী করতে পারে, কিসের জন্য কতদূর যেতে পারে বিশ্ব এখনও তার আসল মহিমা দেখেনি।

মধ্যবর্তী নির্বাচন
সম্প্রতি সেখানে হয়েছে মধ্যবর্তী নির্বাচন। সেখানে অংশ নিয়েছিল ট্রাম্পের দল। কিন্তু লাভের লাভ বিশেষ কিছু হয়নি। কংগ্রেসে তাঁর ভালো সাফল্য পাবে বলে ভেবেছিল। সে সব কিছু হয়নি। তাঁরা এই নির্বাচনে একেবারেই ভালো ফল করতে পারেনি।

ডেমোক্রেটদের জয়
ওই নির্বাচনে ডেমোক্রেটদের জয় নিশ্চিত হয়েছে সিনেটে। এও জানা গিয়েছে যে, প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের বিপুল আসন পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। তেমন আভাস মিলেছিল, কিন্তু দেখা যায় যে আদতে সেই দল সে সব কিছুই পায়নি। তারপরেও তিনি অত্যন্ত আশাবাদি নিজেকে নিয়ে এবং নিজের সমর্থন নিয়ে তাই সারা আমেরিকায়। তাই তিনি এই ফলের পরেও সাহস দেখিয়েছেন। বলছেন যে ২০২৪ সালে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে সেখানে তিনি ফের রেসে নামবেন। তাই দুই বছর আগে থেকেই প্রাক্তন মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা করে দিলেন।

আত্মবিশ্বাস
যদিও ওই মধ্যবর্তী নির্বাচনে ফল ভালো না হওয়ার জন্য তিনি দলের কর্মীদের একাংশকেই দায়ী করেন। আবার পর মুহূর্তেই উল্টো পথে হাঁটেন। দোষারোপ করছেন দলের কর্মীদের, আবার তিনি এও আশা করছেন ২০২৪ এ এই কর্মীরা তাঁর হয়ে কাজ করবেন এবং তাই তিনি নির্বাচনে দাঁড়াবেন। তিনি প্রার্থী হিসেবে পেশ করেছেন তাঁর কাগজ-পত্র যুক্তরাষ্ট্রীয় নির্বাচন কমিশনের কাছে। নতুন কমিটি'ও গঠন করেছেন প্রচারের জন্য ।












Click it and Unblock the Notifications